1. admin@dailybanglanewstv.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫৩ নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক মোঃ আব্দুল আলীকে ঘিরে ভোটারদের আগ্রহ ঢাকা-১৮ আসনে এ বিনামূল্যে “আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন” কার্যক্রমের উদ্বোধন মহিলা ও শিশুদের অগ্রাধিকার, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু এই ১ম ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান ক্রিয়া সংসদের কোকো তুরাগ থানা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা ‎৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

ময়মনসিংহে ডিবির সাঁড়াশি অভিযানে অবৈধ অস্ত্রসহ আটক এক

আবুল কালাম আজাদ জেলা প্রতিনিধি ময়মনসিং
  • প্রকাশের সময় : সোমবার, ৭ জুলাই, ২০২৫
  • ১৬৯ বার পঠিত

ময়মনসিংহে ডিবির সাঁড়াশি অভিযানে অবৈধ অস্ত্রসহ আটক এক
আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে অবৈধ আগ্নেয়াস্ত্রসহ মোহাম্মদ সজীব মিয়া (৩০) নামে একজনকে আটক করা হয়েছে। রবিবার (০৬ জুলাই ২০২৫) রাতে বিভাগীয় নগরীর কাঠগোলা বাজারের গলগন্ডা এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটককৃত সজীব মিয়া ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলার পাইক্কা শিমুলিয়া গ্রামের লাল মিয়ার ছেলে। বর্তমানে তিনি কাঠগোলা এলাকার গলগন্ডায় জনৈক সনোয়ারের নির্মাণাধীন হাফ বিল্ডিংয়ের ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।

অভিযান সম্পর্কে জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মহিদুল ইসলাম জানান, পুলিশ সুপার কাজী আখতার উল আলমের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মোঃ আব্দুল্লাহ আল মামুনের তত্ত্বাবধানে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়।

তিনি আরও বলেন, ময়মনসিংহ থেকে মাদক, চুরি, ছিনতাই, চাঁদাবাজি ও অবৈধ অস্ত্র ব্যবসা নির্মূল করতে ডিবি পুলিশ নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে। কাউকে ছাড় দেওয়া হবে না। ময়মনসিংহে কোনো অপরাধীর ঠাই নেই।

তিনি সকলের উদ্দেশ্যে বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের পাশাপাশি এলাকাবাসীর সহযোগিতা প্রয়োজন।

আটককৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর