1. admin@dailybanglanewstv.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫৩ নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক মোঃ আব্দুল আলীকে ঘিরে ভোটারদের আগ্রহ ঢাকা-১৮ আসনে এ বিনামূল্যে “আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন” কার্যক্রমের উদ্বোধন মহিলা ও শিশুদের অগ্রাধিকার, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু এই ১ম ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান ক্রিয়া সংসদের কোকো তুরাগ থানা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা ‎৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

ময়মনসিংহে বিভাগীয় উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ জুন, ২০২৫
  • ৫৭ বার পঠিত

ময়মনসিংহে বিভাগীয় উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

আবুল কালাম আজাদ,
ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে বৃহস্পতিবার (২৬ জুন ২০২৫) অনুষ্ঠিত হলো বিভাগীয় উন্নয়ন সমন্বয় কমিটির সভা। ময়মনসিংহ বিভাগের বিভিন্ন দপ্তরের কার্যক্রমের অগ্রগতি ও হালনাগাদ পরিস্থিতি পর্যালোচনার লক্ষ্যে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার মোঃ মোখতার আহমেদ।

সভায় জানানো হয়, ময়মনসিংহ-মুক্তাগাছা সড়কের উন্নয়নকাজ দ্রুত সম্পন্ন করতে সড়ক ও জনপদ অধিদপ্তরের সংশ্লিষ্ট নির্বাহী প্রকৌশলী ও ঠিকাদারি প্রতিষ্ঠানকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়, গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণের কাজ যথাযথভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

গণপূর্ত অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়, ময়মনসিংহ বিভাগীয় সদর দপ্তর স্থাপন প্রকল্পের কাজ চলমান রয়েছে এবং দ্রুততম সময়ের মধ্যে তা বাস্তবায়নের জন্য প্রচেষ্টা চলছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রতিনিধিরা জানান, সূর্যমুখী তেল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের উদ্বুদ্ধ করা হচ্ছে। ‘তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি’ প্রকল্পের আওতায় ২০টি সরিষা তেল নিষ্কাশন যন্ত্র কৃষক গ্রুপের মাঝে বিতরণ করা হয়েছে এবং সূর্যমুখী তেল নিষ্কাশন যন্ত্র আমদানির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।

সভাপতির বক্তব্যে বিভাগীয় কমিশনার মোখতার আহমেদ বলেন, “সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে ময়মনসিংহ নগরীকে একটি নাগরিকবান্ধব আধুনিক নগরীতে রূপান্তরিত করতে হবে।” তিনি সংশ্লিষ্ট সকল দপ্তরকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের নির্দেশ দেন।

সভায় অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) জিয়া আহমেদ সুমনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, বিভাগের চার জেলার জেলা প্রশাসকবৃন্দ এবং অন্যান্য বিভাগীয় সরকারি দপ্তরের কর্মকর্তারা।

এ সভার মাধ্যমে বিভাগীয় উন্নয়ন কার্যক্রমে গতি আসবে এবং নাগরিক সুবিধা নিশ্চিত করার ক্ষেত্রে নতুন মাত্রা যুক্ত হবে বলে আশা করা হচ্ছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর