1. admin@dailybanglanewstv.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫৩ নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক মোঃ আব্দুল আলীকে ঘিরে ভোটারদের আগ্রহ ঢাকা-১৮ আসনে এ বিনামূল্যে “আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন” কার্যক্রমের উদ্বোধন মহিলা ও শিশুদের অগ্রাধিকার, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু এই ১ম ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান ক্রিয়া সংসদের কোকো তুরাগ থানা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা ‎৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

ময়মনসিংহে শম্ভুগঞ্জ মোড়ে ২ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ৫১ বার পঠিত

ময়মনসিংহে শম্ভুগঞ্জ মোড়ে ২ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

ময়মনসিংহের শম্ভুগঞ্জ মোড় এলাকা থেকে ২ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। মঙ্গলবার (২৯ জুলাই ২০২৫) গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এক সফল অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

অভিযানটি পরিচালনা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের “ক” সার্কেলের একটি চৌকস দল। অতিরিক্ত পরিচালক মোঃ জাফরুল্ল্যাহ কাজলের নির্দেশনায় এবং উপপরিচালক মোঃ আনোয়ার হোসেনের সার্বিক তত্ত্বাবধানে, অভিযানে নেতৃত্ব দেন উপপরিদর্শক মোর্শেদ আলম।

গ্রেপ্তারকৃতরা হলেন—মোঃ নাজিমুদ্দিন (৪৪) এবং রুপালি আক্তার (২৮)।
তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে:

২,০০০ পিস ইয়াবা ট্যাবলেট

নগদ ১৫,০০০ টাকা

দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন

ডিএনসি কর্মকর্তারা জানান, মাদক কারবারিরা হাতেনাতে ধরা পড়েছে। পরে তাদের কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়। অভিযানের পর থানায় তাদের বিরুদ্ধে নিয়মিত মামলার প্রক্রিয়া শুরু করেছেন উপপরিদর্শক মোঃ মোর্শেদ আলম।

মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর