1. admin@dailybanglanewstv.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫৩ নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক মোঃ আব্দুল আলীকে ঘিরে ভোটারদের আগ্রহ ঢাকা-১৮ আসনে এ বিনামূল্যে “আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন” কার্যক্রমের উদ্বোধন মহিলা ও শিশুদের অগ্রাধিকার, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু এই ১ম ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান ক্রিয়া সংসদের কোকো তুরাগ থানা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা ‎৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

ময়মনসিংহে হিন্দু পরিবারের উপর নির্যাতন ও জোরপূর্বক জমি দখলের পায়তারা

ময়মনসিংহ করেসপন্ডেন্ট
  • প্রকাশের সময় : রবিবার, ১৫ জুন, ২০২৫
  • ১০৪ বার পঠিত

ময়মনসিংহে হিন্দু পরিবারের উপর নির্যাতন ও জোরপূর্বক জমি দখলের পায়তারা

ময়মনসিংহ করেসপন্ডেন্ট

ময়মনসিংহ জেলার সদর থানার হরিশংকর রায় রোডে এক হিন্দু পরিবারের পৈত্রিক সম্পত্তি জবর দখল করার অভিযোগ পাওয়া গেছে। গত শুক্রবার ( ১৩ জুন ২০২৫ ) বাদী খোকন চন্দ্র গোয়ালা কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করেন ।
ভুক্তভোগীর বাড়ি-ঘরে হামলা ও তাকে এলাকা ছাড়ার হুমকি দেয় বলে জানা যায়। সরেজমিনে জানা যায়, জমি সংক্রান্ত বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে পাশ্ববর্তী বাসিন্ধা মোঃ মোসাদ্দেক হোসেন আকরাম এর সঙ্গে বিরোধ চলছিলো। গত শুক্রবার ( ৬ জুন ) বিকাল ৫টায় মোঃ মোসাদ্দেক হোসেন আকরাম তার স্ত্রী মোছা: শান্তা আক্তার ও মোঃ জাহেদ বাদীর জমি দখলের উদেশ্যে বাড়িতে হামলার চেষ্টা ও বাদীর ভাইয়ের স্ত্রী বাধা দিলে তার উপর নির্যাতন করে আহত করেন। মোসাদ্দেক হোসেন আকরাম বাদীর পরিবারকে হত্যা করে লাশ গুম করে ফেলবেন বলে হুমকি দেন।
এ বিষয়ে খোকন চন্দ্র গোয়ালা বলেন, মোঃ মোসাদ্দেক হোসেন আকরাম তার লোকজন জোর করে আমার পৈত্রিক সম্পত্তি জবর দখল করার চেস্টায় লিপ্ত আছে। তারা আমার বাড়িতে হামলা করার চেষ্টা করে ও আমাকে বাড়ি ছেড়ে যাওয়ার হুমকি দেয়। এ বিষয়ে আমার ভাইয়ের স্ত্রী সুইটি ঘোষ প্রতিবাদ করলে তার উপর হামলা করে এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে। মামলার তদন্তকারী কর্মকর্তা রিপন চন্দ্র সরকারের সংগে যোগাযোগ করলে জানান ঘটনার সত্যতা ও প্রমান সংগ্রহ করে প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর