1. admin@dailybanglanewstv.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
উত্তরা তুরাগে গ্রীন কস্টম সোয়েটার কারখানায় তালা, সাবেক ডিআইজির বিরুদ্ধে হয়রানির অভিযোগ* আশুলিয়ার বাইসাইদে ফেব্রিকা গার্মেন্টসের বিরুদ্ধে অবৈধভাবে জমি দখলের অভিযোগ, হুমকির অভিযোগে থানায় জিডি* তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী চাঁন মিয়া বেপারীর একমাত্র মেয়ে তাসমিম সুলতানা ওড়িয়ার জন্মদিন আজ* ত্রিশালে ৪০ লাখ টাকার ভারতীয় কম্বলসহ কার্গো জব্দ, গ্রেপ্তার ২ সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে এমপি এস এম জাহাঙ্গীর ময়মনসিংহের ফুলপুরে মরহুম সুজউদ্দিন সুজা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* উত্তরার তুরাগে জমি দখল ও স্থাপনা ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগে ভুক্তভোগী মর্তুজার সংবাদ সম্মেলন বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল আয়োজিত সি-ক্যাটাগরি ফার্মেসি কোর্সের ৬৪তম ব্যাচের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত, প্রধান অতিথি ঢাকা-১৮ আসনের এমপি এস এম জাহাঙ্গীর হোসেন*

ময়মনসিংহ মেডিকেলে শিশুর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগে বাবার বিক্ষোভ

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : রবিবার, ২০ জুলাই, ২০২৫
  • ৭০ বার পঠিত

ময়মনসিংহ মেডিকেলে শিশুর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগে বাবার বিক্ষোভ

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে ভুল চিকিৎসা ও অবহেলার অভিযোগে রাফি নামে এক বছর বয়সী এক শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ঘটনায় হাসপাতালের সামনে বিক্ষোভ করেছেন শিশুটির স্বজনরা।

শনিবার (১৯ জুলাই ২০২৫) সন্ধ্যা ৭টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মূল ফটকের সামনে স্বজনরা জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

শিশু রাফি ময়মনসিংহ নগরীর সুতিয়াখালি এলাকার বাসিন্দা রাকিবুল ইসলামের ছেলে। তার চাচা ইমতিয়াজ হোসেন রাজন অভিযোগ করেন, শুক্রবার রাত ১০টার দিকে রাফির শ্বাসকষ্ট শুরু হলে তাকে মমেক হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে শুধুমাত্র ইনহেলার ও একটি ইনজেকশন দেওয়া হয়।

তিনি আরও বলেন, শনিবার সকালে অবস্থার অবনতি হলে আমরা বারবার ডাক্তারকে ডাকলেও তারা তেমন কোনো সাড়া দেননি। পরে তিনটি পরীক্ষা লেখা হয়—সিবিসি, সিআরপি ও সিআরএস। পরীক্ষা করালেও রিপোর্ট পাওয়া যায়নি।

রাফির বাবা রাকিবুল ইসলাম বলেন, আমরা তাকে প্রাইভেট হাসপাতালে নিতে চাইলে ছাড়পত্র চাই, কিন্তু তখন ডাক্তার ও নার্সরা আমাদের সঙ্গে দুর্ব্যবহার করেন। শুক্রবার যেই ইনজেকশন দিয়ে শিশুর অবস্থার অবনতি হয়েছিল, শনিবার একই ইনজেকশন আবার দেওয়া হয়। এরপরই রাফির মৃত্যু হয়।

তিনি আরও বলেন, ভুল চিকিৎসা ও অবহেলার কারণেই আমার ছেলের মৃত্যু হয়েছে। আমি এর সুষ্ঠু বিচার চাই।

এ ঘটনায় কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ( ওসি)মোঃ শিবিরুল ইসলাম জানান, রোগীর স্বজনরা কিছুক্ষণ সড়ক অবরোধ করেন। পরে আমরা গিয়ে পরিস্থিতি শান্ত করি এবং তাদের সঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষের বৈঠকের ব্যবস্থা করি।

এদিকে, মমেক হাসপাতালের উপপরিচালক ডা. মোঃ জাকিউল ইসলাম জানান, “শিশুটি ৩০ নম্বর ওয়ার্ডে ভর্তি ছিল। শিশু বিভাগের বিভাগীয় প্রধানকে নিয়ে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। আগামীকাল স্বজনরা অভিযোগ জানাতে এলে তদন্ত কমিটি গঠন করা হবে। দোষ প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি বলে জানিয়েছে পুলিশ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর