1. admin@dailybanglanewstv.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫৩ নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক মোঃ আব্দুল আলীকে ঘিরে ভোটারদের আগ্রহ ঢাকা-১৮ আসনে এ বিনামূল্যে “আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন” কার্যক্রমের উদ্বোধন মহিলা ও শিশুদের অগ্রাধিকার, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু এই ১ম ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান ক্রিয়া সংসদের কোকো তুরাগ থানা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা ‎৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে র‍্যাবের অভিযানে, ১৪ দালাল আটক

আবুল কালাম আজাদ ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫
  • ৬১ বার পঠিত

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে র‍্যাবের অভিযানে, ১৪ দালাল আটক

আবুল কালাম আজাদ ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে দালালচক্রের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১৪ জনকে আটক করেছে র‍্যাব-১৪। মঙ্গলবার ২২ এপ্রিল ২৫ সকাল ১০টা থেকে টানা দুই ঘণ্টার অভিযানে বিভিন্ন ওয়ার্ড থেকে দালালদের আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের ১৫ দিন থেকে ২ মাস পর্যন্ত বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শফিকুল ইসলাম। তিনি জানান, হাসপাতালের সেবাপ্রার্থীদের হয়রানি রোধে এমন অভিযান চালানো হয়েছে। দণ্ডপ্রাপ্তরা দীর্ঘদিন ধরে রোগীদের প্রলোভন দেখিয়ে বাইরে নিয়ে গিয়ে প্রতারণা করছিল।

আটকদের মধ্যে রয়েছেন—মন্টু মিয়া (২৫), মো. মাসুদ (৪৫), আলাল উদ্দিন (৬০), মো. আশরাফুল (২৭), মো. বিজয় (৫০), মো. আকাশ (২৪), ছোবহান মিয়া (৬৫), সুমন মিয়া (৩০), শাহাদাৎ হোসেন বাবু (৩০), মো. শাকিব (২৪), আনিছ হোসেন রকি (৩৫), সাদ্দাম হোসেন (২৯), মমিনুল ইসলাম রবিন (৩০) এবং রোকসানা আক্তার (৩৫)।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আরও জানান, সম্প্রতি রোগীদের হয়রানি ও প্রতারণার অভিযোগে জেলা প্রশাসনের কাছে অভিযান চালানোর আবেদন জমা পড়ে, যার ভিত্তিতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

মমেক হাসপাতালের উপ-পরিচালক ডাঃ জাকিউল ইসলাম বলেন, ১,০০০ শয্যার হাসপাতালটিতে প্রতিদিন গড়ে ৩-৪ গুণ রোগী ভর্তি থাকে। দালালদের সক্রিয়তা চিকিৎসা সেবাকে মারাত্মকভাবে ব্যাহত করে। এই অভিযান সেবার মান উন্নয়নে সহায়ক হবে বলে আশা করা যায়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর