1. admin@dailybanglanewstv.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫৩ নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক মোঃ আব্দুল আলীকে ঘিরে ভোটারদের আগ্রহ ঢাকা-১৮ আসনে এ বিনামূল্যে “আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন” কার্যক্রমের উদ্বোধন মহিলা ও শিশুদের অগ্রাধিকার, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু এই ১ম ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান ক্রিয়া সংসদের কোকো তুরাগ থানা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা ‎৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

ময়মনসিংহ শিক্ষা বোর্ডে এসএসসিতে পাশের হার কমে ৫৮.২২ শতাংশ

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ৫৩ বার পঠিত

ময়মনসিংহ শিক্ষা বোর্ডে এসএসসিতে পাশের হার কমে ৫৮.২২ শতাংশ

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

ময়মনসিংহ শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত ২০২৫ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এবারের ফলাফলে পাশের হার দাঁড়িয়েছে ৫৮.২২ শতাংশ, যা গত বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম।

বৃহস্পতিবার (১০ জুলাই ২০২৫) দুপুরে ময়মনসিংহ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মোঃ শহীদুল্লাহ আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করেন। তিনি জানান, চলতি বছর মোট ১,০৫,৫৫৮ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেই, যার মধ্যে ৬১,৪৫৬ জন উত্তীর্ণ হয়েছে। জিপিএ ৫ পেয়েছে ৬,৬৭৮ জন পরীক্ষার্থী। এর মধ্যে ছাত্র ৩,১২৩ জন এবং ছাত্রী ৩,৫৫৫ জন।

জেলাভিত্তিক ফলাফলের পরিসংখ্যান অনুযায়ী,
জেলাভিত্তিক ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, পাশের হারে সবচেয়ে এগিয়ে রয়েছে নেত্রকোনা জেলা।

নেত্রকোনা: ১৯,৪১৯ পরীক্ষার্থীর মধ্যে ১১,৬৬৯ জন পাশ করেছে (পাশের হার ৬০.০৮%)

জামালপুর: ২৫,৭৮৭ পরীক্ষার্থীর মধ্যে ১৫,৩৩৬ জন পাশ করেছে (৫৯.৪৬%)

ময়মনসিংহ: ৪৫,৮৫৬ পরীক্ষার্থীর মধ্যে ২৬,৬৯১ জন পাশ করেছে (৫৮.২০%)

শেরপুর: ১৪,৪৯৬ পরীক্ষার্থীর মধ্যে ৭,৭৬০ জন পাশ করেছে (৫৩.৫৪%)

চেয়ারম্যান অধ্যাপক শহীদুল্লাহ বলেন, সামগ্রিক ফলাফল প্রত্যাশার চেয়ে কম হলেও, বিশেষ করে ছাত্রীদের ফলাফলে যে ইতিবাচক অগ্রগতি দেখা যাচ্ছে, তা আমাদের আশাবাদী করে তুলেছে। আমরা ভবিষ্যতে শিক্ষার গুণগত মান বৃদ্ধিতে আরও কার্যকর পদক্ষেপ নেব।

অভিভাবক ও শিক্ষা সংশ্লিষ্ট অনেকে মনে করছেন, করোনা পরবর্তী শিক্ষাজনিত ব্যাঘাত, নিয়মিত অনুশীলনের ঘাটতি এবং গ্রামীণ এলাকায় শিক্ষার পরিকাঠামোগত দুর্বলতা এই ফলাফলের পিছনে অন্যতম কারণ। বিশেষজ্ঞদের মতে, এই সমস্যাগুলোর স্থায়ী সমাধান না হলে শিক্ষার মানোন্নয়ন কঠিন হয়ে পড়বে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর