1. admin@dailybanglanewstv.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫৩ নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক মোঃ আব্দুল আলীকে ঘিরে ভোটারদের আগ্রহ ঢাকা-১৮ আসনে এ বিনামূল্যে “আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন” কার্যক্রমের উদ্বোধন মহিলা ও শিশুদের অগ্রাধিকার, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু এই ১ম ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান ক্রিয়া সংসদের কোকো তুরাগ থানা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা ‎৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

ময়মনসিংহ সাহিত্য সংসদের মুক্তমঞ্চ ভেঙে দেওয়ার প্রতিবাদে অবস্থান কর্মসূচি

আবুল কালাম আজাদ ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২ মে, ২০২৫
  • ৯৮ বার পঠিত

ময়মনসিংহ সাহিত্য সংসদের মুক্তমঞ্চ ভেঙে দেওয়ার প্রতিবাদে অবস্থান কর্মসূচি

আবুল কালাম আজাদ ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

ময়মনসিংহ সাহিত্য সংসদের মুক্তমঞ্চ ভেঙে গুঁড়িয়ে দেওয়ার প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করেছেন সচেতন নাগরিক ও শিল্পী সমাজ। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমেও এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে নেটিজেনদের মাঝে। কর্মসূচি হতে মুক্তমঞ্চটি নির্মাণ করে দেওয়ার দুই দিনের আল্টিমেটাম দেওয়া হয়েছে জেলা প্রশাসককে।

বৃহস্পতিবার (১ মে ২৫) বেলা ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে প্রতিবাদী কথা, কবিতা ও গানের মাধ্যমে এ কর্মসূচি পালন করা হয়।

জানা গেছে, বুধবার বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত নগরীর শিল্পাচার্য জয়নুল আবেদিন উদ্যানে অবস্থিত ‘ময়মনসিংহ সাহিত্য সংসদের’ মুক্তমঞ্চ গুঁড়িয়ে দেয় জেলা প্রশাসন ও ময়মনসিংহ সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত।

প্রতিবাদ কর্মসূচিতে সাঈদ ইসলামের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন কবি শামসুল ফয়েজ, নাফিসা মাহজাবিন, কামরুল হাসান ও শরৎ সেলিম, সংস্কৃতিকর্মী মাহমুদুল হাসান, সংগীতশিল্পী অঞ্জনা সরকার, আবুল কালাম আল আজাদ, চিত্রশিল্পী হোসাইন ফারুক, নাগরিক নেতা তৌহিদুজ্জামান ছোটন, আন্দোলনকর্মী আরিফুল হাসান, আজিত দাস, আবদুল্লাহ আল নাকীবসহ অনেক সাংস্কৃতিক কর্মী।

কবি শামীম আশরাফ বলেন, প্রায় চার দশক ধরে পার্কের বীক্ষণ সাহিত্য কেন্দ্রে আমাদের কর্মসূচি পালন করে আসছি। প্রতি শুক্রবার সেখানে বীক্ষণের আসর বসে। শিল্প-সাহিত্যের নগরীর এই স্থানে কবি নির্মলেন্দু গুণ, হেলাল হাফিজ, শামসুল ফয়েজসহ অসংখ্য গুণী মানুষের পদচারণা রয়েছে। সেই সাহিত্য চর্চার স্থানটি ভেঙে দিয়ে হৃদয়ে আঘাত করেছেন।

কথা সাহিত্যক সালিম হাসান বলেন, অতিদ্রুত ভেঙে ফেলা মুক্তমঞ্চ স্থাপন করে সাহিত্য চর্চার সুযোগ করে দিন। আমাদের যেন রাস্তায় না দাড়াতে হয়। অন্যথায় বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।

কবি আশরাফ মীর তার বক্তব্য বলেন, কোনো ধরনের নোটিশ ব্যতীত মুক্তমঞ্চ গুঁড়িয়ে দেওয়া হয়েছে, এ ঘটনায় সাহিত্য কর্মীরা আঘাত পেয়েছে। কার ইশারায় আঘাত করা হয়েছে মুক্তমঞ্চে। এখানে এ অঞ্চলের মানুষের দুঃখ কষ্টের কথা কবিতার মাধ্যমে। আমরা কোনো ঝামেলা সৃষ্টি করতে চাই না।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর