
নিজস্ব প্রতিবেদকঃ
“ঈদুল আযহা আমাদের জন্য শুধু ধর্মীয় উৎসব নয়, এটি আত্মত্যাগ ও ত্যাগের শিক্ষা দেয়। নবী হযরত ইব্রাহিম (আ.) এর সাহস ও ঈমানের গল্প থেকে আমরা মানবতার জন্য শিখি কীভাবে কঠিন সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে হয়। এই পবিত্র উৎসবে আমরা নিজেদের ভ্রাতৃত্ব ও সম্প্রীতি আরও দৃঢ় করার সুযোগ পাই।”
ঈদ হোক ভালোবাসার, ঈদ হোক ঐক্যের, ঈদ হোক আত্মত্যাগের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ময়মনসিংহ ২ ( ফুলপুর- তারাকান্দা ) সর্বস্তরের জনগণকে এভাবেই ঈদের শুভেচ্ছা জানান ময়মনসিংহ ২ ,আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী, উত্তর ময়মনসিংহের একমাত্র যুগ্ম আহবায়ক তারাকান্দা উপজেলার আহবায়ক ও সাবেক উপজেলার চেয়ারম্যান বিশিষ্ট রাজনীতিবীদ ও সাবেক ছাত্রনেতা বারবার কারা নির্যাতিত ও ফুলপুর তারাকান্দা সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি মোতাহার হোসেন তালুকদার।।
তিনি বলেন বিএনপির রাজনীতি হচ্ছে দেশ ও মানুষের সেবা করার জন্য,আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের একজন সৈনিক হিসেবে এই ঈদে আমার সামর্থ্য অনুযায়ী যতটুকু সম্ভব সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে। যাকে যেভাবে পেরেছি নগদ অর্থ ও উপহার সামগ্রী দিয়ে সহযোগিতা করেছি।
আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন মানুষের স্বার্থে কাজ করে মানুষের হৃদয়কে জয় করার জন্য।
কারণ বিএনপি’র রাজনীতি হচ্ছে দেশ ও মানুষের সেবা করার জন্য,
বিগত আওয়ামী লীগ সরকারের নেতা কর্মীদের মত টেন্ডারবাজি, চাঁদাবাজি, জমিদখল জনস্বার্থ বিরোধী কোন কর্মকান্ডে আমরা বিএনপির নেতাকর্মী বিশ্বাসী নই – কারণ আমরা শহীদ জিয়ার আদর্শের সৈনিক, আমার নির্বাচনী এলাকা ময়মনসিংহ ২ ( ফুলপুর- তারাকান্দা ) বাসীকে আবারো পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা- ঈদ মোবারক..ঈদ মোবারক।।