1. admin@dailybanglanewstv.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫৩ নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক মোঃ আব্দুল আলীকে ঘিরে ভোটারদের আগ্রহ ঢাকা-১৮ আসনে এ বিনামূল্যে “আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন” কার্যক্রমের উদ্বোধন মহিলা ও শিশুদের অগ্রাধিকার, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু এই ১ম ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান ক্রিয়া সংসদের কোকো তুরাগ থানা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা ‎৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

ময়মনসিংহ-৭-এর সাবেক এমপি হাফেজ রুহুল আমিন মাদানী আর নেই

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
  • ৬০ বার পঠিত

ময়মনসিংহ-৭-এর সাবেক এমপি হাফেজ রুহুল আমিন মাদানী আর নেই

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের দুইবারের নির্বাচিত সাবেক সংসদ সদস্য, প্রবীণ রাজনীতিবিদ ও প্রখ্যাত আলেম হাফেজ রুহুল আমিন মাদানী ইন্তেকাল করেছেন। মঙ্গলবার (১২ আগস্ট ২০২৫) রাত সাড়ে ১১টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর।

হাসপাতালে ২৩ দিন আইসিইউতে চিকিৎসাধীন থাকার পর তিনি মৃত্যুবরণ করেন। এর আগে, গত ২১ জুলাই হৃদরোগে আক্রান্ত হয়ে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে, এক মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মেজো ছেলে ও ত্রিশাল উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হাসান মাহমুদ সংবাদটির সত্যতা নিশ্চিত করেছেন।

হাফেজ রুহুল আমিন মাদানী ১৯৯৬ সালে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসন থেকে প্রথমবার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। দীর্ঘ বিরতির পর ২০১৮ সালের নির্বাচনে পুনরায় সাংসদ নির্বাচিত হয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব পালন করেন।

রাজনীতির পাশাপাশি তিনি একজন প্রখ্যাত আলেম ও সমাজসেবক ছিলেন। ছাত্রজীবনে পাকিস্তান থেকে কোরআনের হাফেজ হন এবং পরে মদীনা ইউনিভার্সিটি থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন।

আজ বুধবার (১৩ আগস্ট) বিকেল ৩টায় তার গ্রামের বাড়ি ত্রিশাল উপজেলার সদর ইউনিয়নের চকপাঁচপাড়া মাদরাসা ও কারিগরি কলেজ মাঠে জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। পরে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর