
*মরহুম হাজী আক্কাস আলী মেম্বারের ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া, মিলাদ ও তবারক বিতরণ।
মোঃ সোহাগ মিয়া নিজস্ব প্রতিনিধি
*ঢাকা, ১২ এপ্রিল ২০২৬, এলাকার প্রবীণ জনপ্রতিনিধি মরহুম হাজী আক্কাস আলী মেম্বারের ১ম মৃত্যুবার্ষিকী যথাযথ মর্যাদায় পালিত হয়েছে। এ উপলক্ষে কোরআনখানি, দোয়া মাহফিল, মিলাদ ও তবারকের আয়োজন করা হয়।
মরহুম হাজী আক্কাস আলী মেম্বার তার জীবদ্দশায় এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে নিবেদিত ছিলেন। সৎ, ন্যায়পরায়ণ ও জনবান্ধব নেতা হিসেবে তিনি সবার কাছে শ্রদ্ধার পাত্র ছিলেন। তার চলে যাওয়ায় এলাকায় যে শূন্যতা তৈরি হয়েছে তা সহজে পূরণ হওয়ার নয়।
মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মরহুম হাজী আক্কাস আলী মেম্বারের পাশাপাশি মরহুম হাজী বাবর আলী, মরহুমা খাইরুন্নেসা, মরহুম আব্বাস আলী, মরহুম হাজী আলী আশরাফ ও মরহুম শরিফের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
বাদ জোহর স্থানীয় মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মোনাজাতে দেশ-জাতির শান্তি, মুসলিম উম্মাহর কল্যাণ এবং মরহুমদের কবরবাসীকে আল্লাহ জান্নাতুল ফেরদৌস দান করুন সে প্রার্থনা করা হয়। দোয়া শেষে উপস্থিত মুসল্লি, এলাকাবাসী ও এতিম-দরিদ্রদের মাঝে তবারক বিতরণ করা হয়।
অনুষ্ঠানের সার্বিক আয়োজন করেন মরহুমের সুযোগ্য সন্তান হাজী জহিরুল ইসলাম ও হাজী শফিকুল ইসলাম ও পরিবারবর্গ। আয়োজক হাজী জহিরুল ইসলাম বলেন, “আব্বা সারাজীবন মানুষের সেবা করে গেছেন। তার রেখে যাওয়া আদর্শ আমরা ধরে রাখার চেষ্টা করছি। আপনারা সবাই আমার আব্বাসহ সকল মরহুমের জন্য দোয়া করবেন।”
মাহফিলে এলাকার রাজনৈতিক নেতৃবৃন্দ, সমাজসেবক, মসজিদ কমিটির সদস্য, শিক্ষক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। সবাই মরহুম হাজী আক্কাস আলী মেম্বারের কর্ম ও আদর্শের ভূয়সী প্রশংসা করেন।
মরহুমের পরিবার সকলের কাছে তার ও অন্যান্য মরহুমদের জন্য দোয়া কামনা করেছেন।