1. admin@dailybanglanewstv.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫৩ নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক মোঃ আব্দুল আলীকে ঘিরে ভোটারদের আগ্রহ ঢাকা-১৮ আসনে এ বিনামূল্যে “আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন” কার্যক্রমের উদ্বোধন মহিলা ও শিশুদের অগ্রাধিকার, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু এই ১ম ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান ক্রিয়া সংসদের কোকো তুরাগ থানা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা ‎৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা ফুলপুর-তারাকান্দার রূপকার মোতাহার হোসেন তালুকদারের*

মোঃ সোহাগ মিয়া নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
  • ২০ বার পঠিত

*মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা ফুলপুর-তারাকান্দার রূপকার মোতাহার হোসেন তালুকদারের*

মোঃ সোহাগ মিয়া নিজস্ব প্রতিনিধি

*ময়মনসিংহ*: মাদকের কালো থাবা থেকে তরুণ সমাজকে বাঁচাতে কঠোর অবস্থান নিলেন উত্তর জেলা ময়মনসিংহের যুগ্ম আহ্বায়ক ও ফুলপুর-তারাকান্দা উন্নয়নের রূপকার মোতাহার হোসেন তালুকদার।

মঙ্গলবার ফুলপুর  উপজেলায় এক মতবিনিময় সভায় তিনি ঘোষণা দেন, “মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স। এ এলাকায় মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের কোনো ছাড় দেওয়া হবে না। যারাই এই অপরাধের সাথে জড়িত থাকবে, তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

মোতাহার হোসেন তালুকদার বলেন, “ফুলপুর-তারাকান্দাকে মাদকমুক্ত আদর্শ উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই। স্কুল-কলেজের শিক্ষার্থীদের ধ্বংস করছে এই মাদক। অভিভাবক, শিক্ষক, জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলা বাহিনীকে একসাথে কাজ করতে হবে। মাদক ব্যবসায়ীদের তথ্য দিয়ে প্রশাসনকে সহায়তা করুন। তথ্য প্রদানকারীর পরিচয় গোপন রাখা হবে।”

তিনি আরও জানান, মাদক প্রতিরোধে প্রতিটি ইউনিয়নে সচেতনতা সভা, ক্রীড়া ও সাংস্কৃতিক কার্যক্রম জোরদার করা হবে। যুব সমাজকে খেলাধুলা ও কর্মমুখী শিক্ষায় সম্পৃক্ত করে মাদক থেকে দূরে রাখাই তার মূল লক্ষ্য।

তার এই ঘোষণায় এলাকার সচেতন মহল সাধুবাদ জানিয়েছে। স্থানীয়রা বলছেন, দীর্ঘদিন ধরে মাদকের কারণে অতিষ্ঠ ছিলেন তারা। মোতাহার হোসেন তালুকদারের কঠোর অবস্থান ফুলপুর-তারাকান্দার নতুন ভোরের সূচনা করবে বলে আশা করছেন তারা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর