1. admin@dailybanglanewstv.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
উত্তরা তুরাগে গ্রীন কস্টম সোয়েটার কারখানায় তালা, সাবেক ডিআইজির বিরুদ্ধে হয়রানির অভিযোগ* আশুলিয়ার বাইসাইদে ফেব্রিকা গার্মেন্টসের বিরুদ্ধে অবৈধভাবে জমি দখলের অভিযোগ, হুমকির অভিযোগে থানায় জিডি* তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী চাঁন মিয়া বেপারীর একমাত্র মেয়ে তাসমিম সুলতানা ওড়িয়ার জন্মদিন আজ* ত্রিশালে ৪০ লাখ টাকার ভারতীয় কম্বলসহ কার্গো জব্দ, গ্রেপ্তার ২ সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে এমপি এস এম জাহাঙ্গীর ময়মনসিংহের ফুলপুরে মরহুম সুজউদ্দিন সুজা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* উত্তরার তুরাগে জমি দখল ও স্থাপনা ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগে ভুক্তভোগী মর্তুজার সংবাদ সম্মেলন বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল আয়োজিত সি-ক্যাটাগরি ফার্মেসি কোর্সের ৬৪তম ব্যাচের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত, প্রধান অতিথি ঢাকা-১৮ আসনের এমপি এস এম জাহাঙ্গীর হোসেন*

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স: ৫৪ নং ওয়ার্ডে কঠোর অবস্থান হাজী শফিকুল ইসলামের*

মোঃ সোহাগ মিয়া উত্তরা
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ৫১ বার পঠিত

*মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স: ৫৪ নং ওয়ার্ডে কঠোর অবস্থান হাজী শফিকুল ইসলামের*

মোঃ সোহাগ মিয়া উত্তরা

মাদকমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার নিয়ে কঠোর হুঁশিয়ারি দিলেন ঢাকা সিটি কর্পোরেশনের ৫৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী শফিকুল ইসলাম। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, ওয়ার্ড এলাকায় মাদকের বিরুদ্ধে “জিরো টলারেন্স” নীতি বাস্তবায়ন করা হবে। মাদক ব্যবসা কিংবা সেবনের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।

শনিবার ওয়ার্ডের এক মতবিনিময় সভায় তিনি বলেন, “আমাদের সন্তানরা ধ্বংস হয়ে যাচ্ছে মাদকের ছোবলে। পাড়া-মহল্লায় ইয়াবা, ফেনসিডিল আর গাঁজার রমরমা ব্যবসা আমি চোখের সামনে দেখতে পারি না। আজ থেকে ৫৪ নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। এখানে মাদক কারবারি, পৃষ্ঠপোষক বা সেবনকারীর কোনো জায়গা হবে না।”

হাজী শফিকুল ইসলাম আরও জানান, ওয়ার্ডের প্রতিটি গলি-মহল্লায় কমিউনিটি পুলিশিং ও যুবসমাজকে নিয়ে সতর্কতা কমিটি গঠন করা হবে। সন্দেহজনক কাউকে দেখা গেলে সাথে সাথে প্রশাসনকে তথ্য দিতে এলাকাবাসীর প্রতি আহ্বান জানান তিনি। একইসাথে মাদকাসক্তদের চিকিৎসা ও পুনর্বাসনের জন্য সামাজিক উদ্যোগ নেওয়ার কথাও বলেন।

স্থানীয় বাসিন্দারা তার এই ঘোষণাকে সাধুবাদ জানিয়েছেন। তারা বলছেন, দীর্ঘদিন ধরে মাদকের কারণে এলাকার পরিবেশ নষ্ট হচ্ছিল। ওয়ার্ড সভাপতির কঠোর অবস্থান এবার পরিস্থিতি বদলাবে বলে আশা করছেন সবাই।

৫৪ নং ওয়ার্ড বিএনপি’র নেতাকর্মীরা জানান, হাজী শফিকুল ইসলামের নেতৃত্বে শিগগিরই স্কুল-কলেজ ও মসজিদ-মন্দিরভিত্তিক সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু হবে। লক্ষ্য একটাই—একটা মাদকমুক্ত, নিরাপদ ৫৪ নং ওয়ার্ড।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর