1. admin@dailybanglanewstv.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
উত্তরা তুরাগে গ্রীন কস্টম সোয়েটার কারখানায় তালা, সাবেক ডিআইজির বিরুদ্ধে হয়রানির অভিযোগ* আশুলিয়ার বাইসাইদে ফেব্রিকা গার্মেন্টসের বিরুদ্ধে অবৈধভাবে জমি দখলের অভিযোগ, হুমকির অভিযোগে থানায় জিডি* তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী চাঁন মিয়া বেপারীর একমাত্র মেয়ে তাসমিম সুলতানা ওড়িয়ার জন্মদিন আজ* ত্রিশালে ৪০ লাখ টাকার ভারতীয় কম্বলসহ কার্গো জব্দ, গ্রেপ্তার ২ সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে এমপি এস এম জাহাঙ্গীর ময়মনসিংহের ফুলপুরে মরহুম সুজউদ্দিন সুজা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* উত্তরার তুরাগে জমি দখল ও স্থাপনা ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগে ভুক্তভোগী মর্তুজার সংবাদ সম্মেলন বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল আয়োজিত সি-ক্যাটাগরি ফার্মেসি কোর্সের ৬৪তম ব্যাচের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত, প্রধান অতিথি ঢাকা-১৮ আসনের এমপি এস এম জাহাঙ্গীর হোসেন*

রৌমারীতে জমি সংক্রান্ত বিরোধে দুই পক্ষের সংঘর্ষে ৩ জন নিহত

জিয়াউর রহমান জিয়া , রাজীবপুর (কুুড়িগ্রাম) প্রতিনিধি
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫
  • ২৬২ বার পঠিত

রৌমারীতে জমি সংক্রান্ত বিরোধে দুই পক্ষের সংঘর্ষে ৩ জন নিহত

জিয়াউর রহমান জিয়া , রাজীবপুর (কুুড়িগ্রাম) প্রতিনিধি

কুুড়িগ্রামের রৌমারীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন।
এতে উভয় পক্ষের অন্তত ২০জন আহত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ জুলাই) উপজেলার সদর ইউনিয়নের সীমান্তবর্তী ভুন্দুরচর এলাকায় সংঘর্ষ হয়।

নিহত ব্যক্তিরা হলেন-ভুন্দুরচর গ্রামের গোলাম শহিদের ছেলে-বুলু মিয়া (৬০) ফুলবাবু(৪৭) এবং আনোয়ার হোসেনের ছেলে নুরুল আমিন (৪৫)।

স্থানীয় সুত্রে জানাগেছে, দীর্ঘদিন ধরে ওই এলাকার শাহজামাল ও রাজু মিয়ার মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল।

বৃহস্পতিবার দুপুরে ওই বিরোধপুর্ণ জমিতে শাহজামাল মিয়ার লোকজন সেচ দিতে গেলে রাজু মিয়ার লোকজন বাধা দেয়। এতে উভয় পক্ষের সংঘর্ষ শুরু হয়। এতে ঘটনাস্থলেই ৩ জন নিহত হয়। নিহত ব্যক্তিরা শাহজামাল মিয়ার অনুসারী বলে প্রাথমিকভাবে জানা গেছে।

আহত ব্যক্তিরা রৌমারী স্বাস্থ্যকমপ্লেক্স চিকিৎসা জন্য ভর্তি হয়।গুরুতর আহত ব্যক্তি আপেল মিয়া টেঁটাবিদ্ধ অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।

রৌমারী থানার অফিসার্স ইনচার্জ (ওসি) লুৎফর রহমান বলেন, এঘটনায় ৩ জন নিহত হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা প্রক্রিয়াধীন।এবং এলাাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখন শান্তি রয়েছে।

জিয়াউর রহমান জিয়া
মোবা- ০১৭০৭৪৫১০৩০

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর