1. admin@dailybanglanewstv.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫৩ নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক মোঃ আব্দুল আলীকে ঘিরে ভোটারদের আগ্রহ ঢাকা-১৮ আসনে এ বিনামূল্যে “আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন” কার্যক্রমের উদ্বোধন মহিলা ও শিশুদের অগ্রাধিকার, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু এই ১ম ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান ক্রিয়া সংসদের কোকো তুরাগ থানা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা ‎৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

রৌমারীতে রেকর্ড ২২ হাজার ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেফতার

রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ৩০ জুন, ২০২৫
  • ৪৬ বার পঠিত

রৌমারীতে রেকর্ড ২২ হাজার ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেফতার

রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রাম জেলার রৌমারী থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে এক কুখ্যাত মাদক ব্যবসায়ীকে ২২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাতে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (৩০ জুন ২০২৫) সকালে গোপন সংবাদের ভিত্তিতে রৌমারী থানা পুলিশের একটি দল রৌমারী সদর ইউনিয়নের চর নতুন বন্দর এলাকায় বিশেষ অভিযান চালায়। সকাল ৭টা ৪৫ মিনিটে অফিসার ইনচার্জ (ওসি) এর নেতৃত্বে পরিচালিত এ অভিযানে নিজ বাড়ি থেকে মো. রফিক হোসেন (৩৬) নামের এক মাদক ব্যবসায়ীকে বিপুল পরিমাণ ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে ।
মো. রফিকুল ইসলাম চর নতুন বন্দর, রৌমারীর মো. আনোয়ার হোসেনের ছেলে।
২টি মোবাইল ফোন, ২২ হাজার ১০০ ইয়াবা সহ আটক করে পুলিশ, উদ্ধারকৃত আলামতসমূহ স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে জব্দ তালিকাভুক্ত করা হয়েছে।
গ্রেফতারকৃত রফিক হোসেন এর বিরুদ্ধে পূর্বেও একাধিক মাদক মামলা রয়েছে।
১। এফআইআর নং-৯, তারিখ: ৭ ফেব্রুয়ারি ২০২৩; ধারা: ৩৬(১) সারণির ১০(গ)/৪১, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮; চার্জশীট নং: ৩১।
২। এফআইআর নং-১১/৭১, তারিখ: ২৬ মে ২০২১; ধারা: ৩৬(১) সারণির ১০(ক)/৪১, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮।
রৌমারী থানায় নতুন করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এ বিষয়ে কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া কর্মকর্তা ও ডিবি’র অফিসার ইনচার্জ মো. বজলার রহমান জানান, “রৌমারীতে কুখ্যাত মাদক কারবারি রফিক হোসেনকে বিপুল পরিমাণ ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আগেও একাধিক মাদক মামলা রয়েছে। জেলা পুলিশ মাদক নির্মূলে কঠোর অবস্থানে রয়েছে, এ ধরনের অভিযান চলমান থাকবে।”

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর