1. admin@dailybanglanewstv.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫৩ নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক মোঃ আব্দুল আলীকে ঘিরে ভোটারদের আগ্রহ ঢাকা-১৮ আসনে এ বিনামূল্যে “আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন” কার্যক্রমের উদ্বোধন মহিলা ও শিশুদের অগ্রাধিকার, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু এই ১ম ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান ক্রিয়া সংসদের কোকো তুরাগ থানা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা ‎৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

লক্ষ্মীপুরে উচ্ছেদ অভিযানের মধ্য দিয়ে উদ্ধার হোলো ১২ কোটি টদকদর সরকারি সম্পদ

ডালিম কুমার দাস টিটু : লক্ষ্মীপুরে
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
  • ১৮১ বার পঠিত

লক্ষ্মীপুরে উচ্ছেদ অভিযানের মধ্য দিয়ে উদ্ধার হোলো ১২ কোটি টদকদর সরকারি সম্পদ

ডালিম কুমার দাস টিটু : লক্ষ্মীপুরে

উচ্ছেদ অভিযানের মধ্য দিয়ে উদ্ধার হল সরকারের ১২ কোটি টাকার সম্পদ। বুধবার (২৫জুন) জেলার কমলনগর উপজেলার হাজিরহাট বাজারে জারিরদোনা খালের উপরে সরকারি ২৪ শতক খাস জমি অবৈধ দখলদাররা দীর্ঘদিন পর্যন্ত অবৈধভাবে দখল করে নির্মাণ করেছেন বাড়িঘর দোকানপাট এমনকি বহুতল ভবনও। দীর্ঘ সময় পর্যন্ত বারবার চেষ্টা করার পরও এ সকল অবৈধ দখলদারদেরকে দখল থেকে সরাতে পারেনি। কমলনগর উপজেলাটি একটি নদী বেষ্টিত এলাকা। কমলনগর উপজেলার এই হাজিরহাট বাজারের উপর দিয়ে বয়ে গেছে একটি খাল।খালটির নাম জারিরেদোনা খাল। এই খালের উপরে অবৈধ দখলদারেরা বিভিন্ন রকম দোকানপাট বাড়ি ঘর নির্মাণ করার কারণে খালটির পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে গেছে। এমন পরিস্থিতিতে বর্ষাকালে এই হাজিরাট বাজারে দোকানপাট, ঘরবাড়ী এলাকার সাধারণ মানুষের ঘরবাড়ি পানিতে প্লাবিত হয় দুর্ভোগ পোহাতে হয় সাধারণ মানুষ। অবশেষে সাধারন মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন। প্রথম পর্যায়ে জারিদ-দোনা খালের উপরে নির্মিত ১২ কোটি টাকার সরকারি সম্পদ উদ্ধার করে অবৈধ ভাবে দখল করা দোকানপাট বাড়ি ঘর উচ্ছেদ করা হলো। প্রায় ৭৫ টি অবৈধ স্থাপনা উচ্ছেদের মধ্য দিয়ে প্রশাসন অবৈধ দখলদারদেরকে সতর্কবার্তা দিয়েছেন।উদ্ধার কাজ পরিচালনা করেছেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মজিবুর রহমান। কমলনগর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা রাহাত উজ জামান বলেন, জেলা প্রশাসকের নির্দেশনা অনুযায়ী আজ (২৫ জুন) সকাল সাড়ে আটটা থেকে উচ্ছেদ অভিযান চলছে, দিনব্যাপী এই উচ্ছেদ অভিযান চলবে। জনগণের সুবিধার্থে সরকারি সম্পদ রক্ষার্থে অবৈধ দখলদারদের হাত থেকে সরকারি সম্পদ উদ্ধারে এমন অভিযান অব্যাহত থাকবে।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট মজিবুর রহমান বলেন, সকাল থেকে জারির দোনা খালের উপর দীর্ঘ দিন থেকে অবৈধ ভাবে সরকারি সম্পদের ওপর স্থাপনা নির্মাণ করেছে স্থানীয় কিছু অসাধু ব্যাক্তিরা । জেলা প্রশাসকের নির্দেশনা অনুযায়ী আজ আমরা কমলনগরের হাজিরহাট বাজারের ৭৫ দোকান উচ্ছেদ করি। এ ছাড়াও তিনি বলেন বাজারের চার জন দখলদার কোট থেকে স্টে অর্ডার এনেছে ১৫ দিনের জন্য। ১৫ দিন পরে সিদ্ধান্ত অনুযায়ী আমরা ব্যবস্থা নেব। জনস্বার্থে এবং সরকারি সম্পত্তি উদ্ধারে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তিনি জানান । নির্বাহী ম্যাজিস্ট্রেট মজিবুর রহমান উপজেলা নির্বাহী কর্মকর্তা রাহাত উজ জামান এর নেতৃত্বে উদ্ধার অভিযানে সহযোগিতা করেছেন সেনাবাহিনী পুলিশ ফায়ার সার্ভিস এবং আনসার বাহিনী। এভাবে অবৈধ দখলদারদের কাছ থেকে সরকারি সম্পত্তি উদ্ধারের মধ্য দিয়ে সরকার যেমন তারা রাজস্বে মজবুত করতে পারবে সেইসাথে সাধারণ মানুষের মাঝে ফিরে আসবে স্বস্তি এমনটাই প্রত্যাশা করেন সংশ্লিষ্টরা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর