1. admin@dailybanglanewstv.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
উত্তরা তুরাগে গ্রীন কস্টম সোয়েটার কারখানায় তালা, সাবেক ডিআইজির বিরুদ্ধে হয়রানির অভিযোগ* আশুলিয়ার বাইসাইদে ফেব্রিকা গার্মেন্টসের বিরুদ্ধে অবৈধভাবে জমি দখলের অভিযোগ, হুমকির অভিযোগে থানায় জিডি* তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী চাঁন মিয়া বেপারীর একমাত্র মেয়ে তাসমিম সুলতানা ওড়িয়ার জন্মদিন আজ* ত্রিশালে ৪০ লাখ টাকার ভারতীয় কম্বলসহ কার্গো জব্দ, গ্রেপ্তার ২ সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে এমপি এস এম জাহাঙ্গীর ময়মনসিংহের ফুলপুরে মরহুম সুজউদ্দিন সুজা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* উত্তরার তুরাগে জমি দখল ও স্থাপনা ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগে ভুক্তভোগী মর্তুজার সংবাদ সম্মেলন বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল আয়োজিত সি-ক্যাটাগরি ফার্মেসি কোর্সের ৬৪তম ব্যাচের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত, প্রধান অতিথি ঢাকা-১৮ আসনের এমপি এস এম জাহাঙ্গীর হোসেন*

লক্ষ্মীপুরে বৃদ্ধাকে জবাই করে স্বর্ণ গয়না লুট

ডালিম কুমার দাস টিটু :লক্ষীপুর
  • প্রকাশের সময় : বুধবার, ১৪ মে, ২০২৫
  • ২৫২ বার পঠিত

লক্ষ্মীপুরে বৃদ্ধাকে জবাই করে স্বর্ণ গয়না লুট

ডালিম কুমার দাস টিটু

: লক্ষ্মীপুরে এক বৃদ্ধাকে জবাই করে স্বর্ণ গয়না লুট করেছে দুবৃত্তরা। মঙ্গলবার ( ১৩ মে ) রাত ৮টার দিকে রামগঞ্জ উপজেলার চন্ডিপুর ইউনিয়নের কালুপুর গ্রামে কালুপুর পোলের গোড়া সংলগ্ন এমদাদউল্লাহ কারী সাহেবের বাড়ির তাজিয়া বেগম (৬৫) নামে এক বৃদ্ধাকে জবাই করে হত্যার পর তার স্বর্ণ গয়না লুট করে নিয়ে যায় । এই ঘটনায় এলাকা এবং স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা বলেন বিষয়টি অত্যান্ত দুঃখজনক। তাদের সাথে কারো কোন সত্রুতাও নেই। সামান্য কিছু গয়নার জন্য নৃশংস ভাবে খুন হতে হোলো এই বৃদ্ধ মহিলাকে। নিহতের স্বামী আবদুল মন্নান বলেন, আমি আমার স্ত্রীসহ এক ঘরে থাকি। এশার নামাজের সনয় আমি নামাজ পড়তে যাই। এই সময়ের মধ্যে আমার ঘরে কে বা কারা ঢুকে আমার স্ত্রীকে হত্যা করে তার শরিরে থাকা স্বর্ন গয়না নিয়ে চলে যায়। আমার এবং আমার স্ত্রীর সাথে কারো কোন শত্রুতাও নেই।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে যাই। প্রাথমিকভাবে মনে হচ্ছে, এটি লুটপাটের উদ্দেশ্যে এই হত্যাকাণ্ড। তিনি বলেন বটি দিয়ে তাকে জবাই করে হত্যা করা হয়েছে। দোষীদের দ্রুত আইনের আওতায় আনতে তদন্ত চলছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর