1. admin@dailybanglanewstv.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
উত্তরা তুরাগে গ্রীন কস্টম সোয়েটার কারখানায় তালা, সাবেক ডিআইজির বিরুদ্ধে হয়রানির অভিযোগ* আশুলিয়ার বাইসাইদে ফেব্রিকা গার্মেন্টসের বিরুদ্ধে অবৈধভাবে জমি দখলের অভিযোগ, হুমকির অভিযোগে থানায় জিডি* তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী চাঁন মিয়া বেপারীর একমাত্র মেয়ে তাসমিম সুলতানা ওড়িয়ার জন্মদিন আজ* ত্রিশালে ৪০ লাখ টাকার ভারতীয় কম্বলসহ কার্গো জব্দ, গ্রেপ্তার ২ সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে এমপি এস এম জাহাঙ্গীর ময়মনসিংহের ফুলপুরে মরহুম সুজউদ্দিন সুজা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* উত্তরার তুরাগে জমি দখল ও স্থাপনা ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগে ভুক্তভোগী মর্তুজার সংবাদ সম্মেলন বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল আয়োজিত সি-ক্যাটাগরি ফার্মেসি কোর্সের ৬৪তম ব্যাচের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত, প্রধান অতিথি ঢাকা-১৮ আসনের এমপি এস এম জাহাঙ্গীর হোসেন*

লক্ষ্মীপুর রামগতি ব্রীজঘাটে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, আহত ৪

ডালিম কুমার দাস টিটু : লক্ষীপুর
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
  • ৮৩ বার পঠিত

লক্ষ্মীপুর রামগতি ব্রীজঘাটে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, আহত ৪

ডালিম কুমার দাস টিটু : লক্ষীপুর

রামগতিতে মেঘনা নদীর ব্রিজ-ঘাট এলাকায় নৌকার মধ্যে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৪ জন দগ্ধ হয়েছে। বৃহস্পতিবার (৭জুলাই) সকালে চরগাজী ইউনিয়নের মেঘনা নদীর পাড়ে ব্রিজ ঘাটে নৌকার মধ্যে থাকা এই সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে ।

স্থানীয় সূত্রে জানা যায়, জেলেরা নৌকাতে ভাত রান্না করছিলো। গ্যাস সিলিন্ডারটি নিচে ছিল। হঠাৎ করে সিলিন্ডারটি বিস্ফোরিত হয়।এ সময় নৌকার ওপরে ঘুমিয়ে থাকা চার জেলে দগ্ধ হয়। খবর পেয়ে নৌ পুলিশ এবং  আশেপাশের লোকজন দ্রুত এসে তাদেরকে প্রথমে আলেকজান্ডার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় এবং সেখান থেকে দুজনের অবস্থা আশঙ্কাজনক মনে হলে তাদেরকে নোয়াখালী সদর হাসপাতালে প্রেরণ করা হয়।  রামগতি নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ শফিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন । তিনি বলেন,খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছি এবং স্থানীয়রা সেখান থেকে আহতদের উদ্ধার করে  হাসপাতালে নিয়ে যায়। তবে তিনি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের প্রাথমিক ধারনা অনুযায়ী বলেন পুরনো গ্যাস সিলিন্ডার হওয়ার কারণে হয়তো গ্যাস সিলিন্ডারটি লিক ছিল  সেখান থেকে গ্যাস সিলিন্ডারটি বিস্ফোরিত হতে পারে। এই বিষয়ে আইনি প্রক্রিয়া চলছে বলেও তিনি জানান।

আহতরা হলেন আমজাদ হোসেন ,গনি খাঁ, আবুল খায়ের , ফারুক হালদার।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর