
মোঃ সোহাগ মিয়া বিশেষ প্রতিনিধি
ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব হাজী মোস্তফা জামান অভিযোগ করেছেন, স্বৈরাচার শেখ হাসিনার পালিত বাহিনীর অত্যাচারে চিকিৎসার জন্য বিদেশ কি হার্ট এটাক করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠপুত্র আরাফাত রহমান কোকোর মৃত্যু হয়েছে।
তিনি বলেন, দীর্ঘ ১৭ বছর ধরে শেখ হাসিনা বিএনপির নেতাকর্মীদের অনেক কষ্ট দিয়েছেন এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিষ্ঠুরভাবে নির্যাতন করে দেশ থেকে নির্বাসিত করেছেন। তবে অতি শিগগিরই তারেক রহমান বাংলাদেশের মাটিতে ফিরে এসে বিএনপির নেতৃত্ব গ্রহণ করবেন।
মোস্তফা জামান আরও বলেন, বিএনপির নাম ভাঙিয়ে যারা দলে ভাবমূর্তি নষ্ট করার জন্য চাঁদাবাজি করছে, তারা বিএনপির কেউ নয়। জিয়াউর রহমানের আদর্শের সৈনিকরা কখনো চাঁদাবাজি করতে পারে না।
উত্তরা ও তুরাগের যে কোনো স্থানে কেউ চাঁদাবাজি করলে এবং অভিযোগ প্রমাণিত হলে অবশ্যই তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি হুঁশিয়ারি দেন। বিশিষ্ট ক্রীড়াবিদ আরাফাত রহমান কোকোর ৫৬তম জন্মদিন উপলক্ষে ঢাকা মহানগর উত্তর তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী আতাউর রহমান ও সিদ্দিক সরকারের উদ্যোগে মঙ্গলবার (১২ অক্টোবর) রাতে আয়োজিত মিলাদ, দোয়া ও খাবার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তুরাগ থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাজী জহিরুল ইসলাম,।
যুগ্ম আহ্বায়ক চাঁন মিয়া বেপারী, রিপন হাসান খন্দকার, বিপ্লব মিয়া, সিদ্দিকুর রহমান, তুরাগ থানা বিএনপির আহ্বায়ক সদস্য আবদুল আলী, ৫৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী শফিকুল ইসলাম, ৫৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সোহেল রানা, আব্দুল সালাম এমপি।
আরো উপস্থিত ছিলেন মোঃ আক্তার হোসেন সাধারণ সম্পাদক ভাটুলিয়া ইউনিট মোঃ মোস্তফা কামাল সাধারণ সম্পাদক কামারপাড়া ইউনিট মোঃ রিয়াজুল হক ঝন্টু অর্থ সম্পাদক ৫৪ নং ওয়াড বিএনপি মোঃ শাহিন সভাপতি কামারপাড়া ইউনিট মোঃএম এ নাঈম বিএনপি নেতা মোহাম্মদ সেলিম বিএনপি নেতা মোঃ আমির বিএনপি নেতা মোঃ আবু জাফর পাটোয়ারী সিনিয়র সহসভাপতি কামারপাড়া ইউনিট।
আরো উপস্থিত বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠান শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়ার সুস্থতা ও মরহুম আরাফাত রহমান কোকোর আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয় এবং তবারক বিতরণ করা হয়।