1. admin@dailybanglanewstv.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫৩ নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক মোঃ আব্দুল আলীকে ঘিরে ভোটারদের আগ্রহ ঢাকা-১৮ আসনে এ বিনামূল্যে “আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন” কার্যক্রমের উদ্বোধন মহিলা ও শিশুদের অগ্রাধিকার, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু এই ১ম ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান ক্রিয়া সংসদের কোকো তুরাগ থানা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা ‎৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে রাজিবপুরে মানববন্ধন ও বিক্ষোভ ।

জিয়াউর রহমান জিয়া , রাজিবপুর (কুড়িগ্রাম)
  • প্রকাশের সময় : বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
  • ১৫৬ বার পঠিত

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে রাজিবপুরে মানববন্ধন ও বিক্ষোভ ।

জিয়াউর রহমান জিয়া , রাজিবপুর (কুড়িগ্রাম)

গাজীপুরে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছে কুড়িগ্রামের রাজিবপুর উপজেলার সাংবাদিকবৃন্দ।

বুধবার (১৩ আগস্ট) বিকেলে রাজিবপুর সাংবাদিকদের উদ্যোগে রাজিবপুর শহরের সুপার মার্কেট এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বক্তারা বলেন, সাংবাদিক তুহিন গাজীপুরে স্থানীয় সন্ত্রাসীদের হাতে খুন হয়েছেন, যা দেশের গণমাধ্যমের জন্য এক গভীর শোকের ঘটনা। অন্যদিকে, সাংবাদিক সৌরভের ওপর হামলা গণমাধ্যমের কণ্ঠ রোধের চেষ্টার স্পষ্ট প্রমাণ। তারা অভিযোগ করেন, দেশে একের পর এক সাংবাদিক হত্যাকাণ্ড ও হামলার ঘটনায় জড়িতদের শাস্তি না হওয়ায় এ ধরনের অপরাধ বেড়েই চলেছে।

বক্তারা জোর দিয়ে বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত না করলে সঠিক সংবাদ প্রকাশের পরিবেশ নষ্ট হবে, যা গণতন্ত্র ও সুশাসনের জন্য মারাত্মক হুমকি। তারা হত্যাকাণ্ড ও হত্যাচেষ্টার দ্রুত তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন ।
প্রেসক্লাবের সভাপতি আতাউর রহমান, মানবকন্ঠের রাজিবপুর প্রতিনিধি সহিজল ইসলাম সজল,
রাজিবপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দেশ বার্তা নিউজের সাংবাদিক জিয়াউর রহমান জিয়া রাজিবপুর প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক, সমাচার রাজিবপুরের প্রতিনিধি মোঃ রফিক , এস এ টিভির প্রতিনিধি মোঃ রফিকুল ইসলাম , কালের কণ্ঠের প্রতিনিধি সোহেল রানা, দৈনিক যায় যায় দিনের প্রতিদিন মোঃ নুরুল আমিন, আমার কথার প্রতিনিধি আমাদের সময় প্রতিনিধি মোঃ রাকিব হাসান ।যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান বিএসসি ও অর্থ সম্পাদক মোখলেছুর রহমান, আরিফ মাহমুদ, সদস্য ময়নুল ও আলমগীর।

এসময় আরও উপস্থিত ছিলেন, রাজিবপুর উপজেলা যুবদলের আহবায়ক রোস্তম মাহমুদ হব লিখন, ছাত্রদলের সদস্য সচিব নাজমুল মাহমুদ, কৃষক দলের সহ-সভাপতি সিদ্দিকুর রহমান, রাজিবপুর ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ রানা, মোহনগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জুয়েল রানা প্রমুখ।

জিয়াউর রহমান জিয়া
০১৭০৭৪৫১০৩০

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর