1. admin@dailybanglanewstv.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫৩ নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক মোঃ আব্দুল আলীকে ঘিরে ভোটারদের আগ্রহ ঢাকা-১৮ আসনে এ বিনামূল্যে “আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন” কার্যক্রমের উদ্বোধন মহিলা ও শিশুদের অগ্রাধিকার, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু এই ১ম ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান ক্রিয়া সংসদের কোকো তুরাগ থানা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা ‎৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

সাংবাদিক তুহিন হত্যার বিচার দাবিতে ফুলবাড়িয়ায় সাংবাদিকদের মানববন্ধন

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫
  • ১৮১ বার পঠিত

সাংবাদিক তুহিন হত্যার বিচার দাবিতে ফুলবাড়িয়ায় সাংবাদিকদের মানববন্ধন

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় নির্মমভাবে নিহত সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডের বিচার দাবিতে ময়মনসিংহের ফুলবাড়িয়ায় মানববন্ধন করেছে স্থানীয় সাংবাদিকরা। শুক্রবার (৮ আগস্ট ২০২৫) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে ফুলবাড়িয়াসহ জেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক এবং অনলাইন গণমাধ্যমের সংবাদকর্মীরা অংশ নেন। বক্তারা বলেন, হত্যাকাণ্ডের ঘটনার সিসিটিভি ফুটেজে হামলাকারীদের চিহ্নিত করা গেলেও এখনো কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি প্রশাসন। এটি প্রশাসনের চরম ব্যর্থতা বলে মন্তব্য করেন তারা।

বক্তারা আরও বলেন, “দৃশ্যমান ফুটেজ থাকা সত্ত্বেও যদি সন্ত্রাসীরা ধরা না পড়ে, তবে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়?” বক্তারা দ্রুত আসামিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

মানববন্ধনে বক্তব্য রাখেন ফুলবাড়িয়া প্রেসক্লাবের সহসভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক আব্দুল হালিম, সাংবাদিক নূরুল ইসলাম খান, কবীর উদ্দিন সরকার হারুন, এনায়েতুর রহমান, রফিকুল ইসলাম মানিক, শহীদুল ইসলাম, সাইফুল ইসলাম তরফদার প্রমুখ।

পারিবারিক সূত্রে জানা গেছে, নিহত তুহিন পাঁচ ভাই ও দুই বোনের মধ্যে সবার ছোট। তিনি ২০০৫ সাল থেকে গাজীপুরের চান্দনা এলাকায় পরিবারসহ বসবাস করে আসছিলেন। সেখানে ক্লিনিক ব্যবসার পাশাপাশি তিনি দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুর প্রতিনিধি হিসেবে সাংবাদিকতা করতেন।

সাংবাদিকদের দাবি, একটি স্বাধীন দেশে একজন সাংবাদিক যদি জনসম্মুখে খুন হয় এবং বিচার না মেলে—তবে তা গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতার জন্য হুমকিস্বরূপ। তাঁরা এই নির্মম হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিতে সরকারের হস্তক্ষেপ কামনা করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর