1. admin@dailybanglanewstv.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫৩ নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক মোঃ আব্দুল আলীকে ঘিরে ভোটারদের আগ্রহ ঢাকা-১৮ আসনে এ বিনামূল্যে “আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন” কার্যক্রমের উদ্বোধন মহিলা ও শিশুদের অগ্রাধিকার, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু এই ১ম ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান ক্রিয়া সংসদের কোকো তুরাগ থানা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা ‎৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর পিএস গ্রেপ্তার

জিয়াউর রহমান জিয়া কুড়িগ্রাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ জুলাই, ২০২৫
  • ২২৩ বার পঠিত

সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর পিএস গ্রেপ্তার

জিয়াউর রহমান জিয়া কুড়িগ্রাম

সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেনের পিএস রাশেদুল ইসলাম রাশেদকে গ্রেপ্তার করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে কুড়িগ্রাম পৌর শহরের পিটিআই এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। কুড়িগ্রাম ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলার রহমান বাংলা এডিশন-কে এ তথ্য নিশ্চিত করেছেন।

রাশেদ কুড়িগ্রামের রৌমারী উপজেলার মন্ডলপাড়া এলাকার বাসিন্দা। তিনি সাবেক প্রতিমন্ত্রী জাকির হোসেনের চাচাত ভাই। তার বিরুদ্ধে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগে প্রার্থীদের কাছে টাকা নেওয়াসহ বিভিন্ন তদবির বাণিজ্যের নামে টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে।

ডিবি ‍পুলিশ জানায়, ডিবির একটি দল গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে কুড়িগ্রাম পৌর শহরের পিটিআই এলাকায় বিশেষ অভিযান চালিয়ে রাশেদকে গ্রেপ্তার করে। পরে তাকে কুড়িগ্রাম সদর থানায় হস্তান্তর করা হয়।

কুড়িগ্রাম সদর থানার ওসি হাবিবুল্লাহ বাংলা এডিশন-কে বলেন, রাশেদুল ইসলাম রাশেদকে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।#

জিয়াউর রহমান জিয়া
০১৭০৭৪৫১০৩০

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর