1. admin@dailybanglanewstv.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
উত্তরা তুরাগে গ্রীন কস্টম সোয়েটার কারখানায় তালা, সাবেক ডিআইজির বিরুদ্ধে হয়রানির অভিযোগ* আশুলিয়ার বাইসাইদে ফেব্রিকা গার্মেন্টসের বিরুদ্ধে অবৈধভাবে জমি দখলের অভিযোগ, হুমকির অভিযোগে থানায় জিডি* তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী চাঁন মিয়া বেপারীর একমাত্র মেয়ে তাসমিম সুলতানা ওড়িয়ার জন্মদিন আজ* ত্রিশালে ৪০ লাখ টাকার ভারতীয় কম্বলসহ কার্গো জব্দ, গ্রেপ্তার ২ সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে এমপি এস এম জাহাঙ্গীর ময়মনসিংহের ফুলপুরে মরহুম সুজউদ্দিন সুজা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* উত্তরার তুরাগে জমি দখল ও স্থাপনা ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগে ভুক্তভোগী মর্তুজার সংবাদ সম্মেলন বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল আয়োজিত সি-ক্যাটাগরি ফার্মেসি কোর্সের ৬৪তম ব্যাচের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত, প্রধান অতিথি ঢাকা-১৮ আসনের এমপি এস এম জাহাঙ্গীর হোসেন*

সাভারে গণধর্ষণের পরে ১৩ বছরের এক মাদ্রাসা ছাত্রীকে হত্যা, আটক ১

মোঃ মনির মন্ডল,
  • প্রকাশের সময় : বুধবার, ১৬ জুলাই, ২০২৫
  • ৫৬ বার পঠিত

সাভারে গণধর্ষণের পরে ১৩ বছরের এক মাদ্রাসা ছাত্রীকে হত্যা, আটক ১

মোঃ মনির মন্ডল,

সাভারঃ সাভারে গণধর্ষণের পরে ১৩ বছরের এক মাদ্রাসা ছাত্রীকে হত্যা করা হয়েছে। এঘটনায় সাব্বিরকে (২১) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১৬ জুলাই) সকালে আদালতে প্রেরণ করেন। এর আগে সাভার নামা বাজার বেদে পল্লী থেকে আটক করেন তাকে।

পুলিশ ও এলাকাবাসী জানায়,গতকাল উপজেলার কাউন্দিয়া ইউনিয়নের বাগসাত্রা এলাকায় ১৩ বছরের ওই মাদ্রাসা ছাত্রীকে গণধর্ষণ করেন তিনজন। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় একটি ডায়াগণষ্টিক সেন্টারে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করেন। এঘটনায় রাতেই সাভার মডেল থানায় একটি গণধর্ষণের মামলা দায়ের করা হলে গণধর্ষণের মুলহোতা সাব্বিরকে গ্রেপ্তার করা হয়। এঘটনায় এলাকাবাসীর মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে।

এবিষয়ে ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম এন্ড আপর্স আরাফাতুল ইসলাম বলেন,সাভার মডেল থানায় একটি গণধর্ষণের মামলা দায়ের করা হলে গণধর্ষণের মুলহোতা সাব্বিরকে গ্রেপ্তার করা হয়।পরে দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয় ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর