1. admin@dailybanglanewstv.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
উত্তরা তুরাগে গ্রীন কস্টম সোয়েটার কারখানায় তালা, সাবেক ডিআইজির বিরুদ্ধে হয়রানির অভিযোগ* আশুলিয়ার বাইসাইদে ফেব্রিকা গার্মেন্টসের বিরুদ্ধে অবৈধভাবে জমি দখলের অভিযোগ, হুমকির অভিযোগে থানায় জিডি* তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী চাঁন মিয়া বেপারীর একমাত্র মেয়ে তাসমিম সুলতানা ওড়িয়ার জন্মদিন আজ* ত্রিশালে ৪০ লাখ টাকার ভারতীয় কম্বলসহ কার্গো জব্দ, গ্রেপ্তার ২ সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে এমপি এস এম জাহাঙ্গীর ময়মনসিংহের ফুলপুরে মরহুম সুজউদ্দিন সুজা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* উত্তরার তুরাগে জমি দখল ও স্থাপনা ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগে ভুক্তভোগী মর্তুজার সংবাদ সম্মেলন বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল আয়োজিত সি-ক্যাটাগরি ফার্মেসি কোর্সের ৬৪তম ব্যাচের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত, প্রধান অতিথি ঢাকা-১৮ আসনের এমপি এস এম জাহাঙ্গীর হোসেন*

সাভারে যৌতুকের টাকা না পেয়ে শ্বাসরোধে করে গৃহবধূকে হত‍্যা

মোঃ মনির মন্ডল,সাভা
  • প্রকাশের সময় : রবিবার, ১৫ জুন, ২০২৫
  • ৮০ বার পঠিত

সাভারে যৌতুকের টাকা না পেয়ে শ্বাসরোধে করে গৃহবধূকে হত‍্যা

মোঃ মনির মন্ডল,সাভারঃ

সাভারে যৌতুকের টাকা না পেয়ে শ্বাসরোধ করে লতা আক্তার (২১) নামের
এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে । এ ঘটনার পর স্থানীয়রা নিহতের শ্বশুরকে আটক করে গণপিটুনি দিতে গেলে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। এছাড়াও নিহতের স্বামী ঘটনার পর থেকেই পলাতক রয়েছে। শনিবার দুপুর তিনটার দিকে হেমায়েতপুর এলাকার তেতুলঝড়া মহল্লায় এই ঘটনা ঘটে ।

নিহতের সে তার স্বামীর সাথে ওই এলাকার সোলেমানের ভাড়া বাড়িতে থেকে একটি ব্যাগ তৈরির কারখানায় কাজ করতেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, এক বছর আগে সেলিমের সাথে লতার বিয়ে হয় । বিয়ের পর থেকেই তার স্বামী ও শ্বশুর যৌতুকের টাকার জন‍্য চাপ দিতে থাকে । এ নিয়ে তাদের মধ‍্যে প্রায় ঝগড়া বিবাধ লেগেই থাকতো । শনিবার দুপুরেও যৌতুকের টাকা না পেয়ে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন তার উপর নির্যাতন চালায় । পরে তাকে শ্বাসরোধ করে হত‍্যা করে ।

নিহতের ভগ্নিপতি বলেন, দুপুরে খবর পেয়ে লতার ঘরে গিয়ে দেখি তার লাশ পড়ে আছে। শরীরে কাপড় ছিল না, গলায় আঘাতের চিহ্ন রয়েছে। এক হাত দেখে মনে হয়েছে ভাঙ্গা। তাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে দাবি করেন তিনি।

তিনি আরও বলেন, লতার শ্বশুরের শরীরে হাতের নখের আঁচড়ের দাগ রয়েছে। তাকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে।

এ বিষয়ে সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আব্বাস বলেন, স্থানীয়দের খবরের ভিত্তিতে লতার মরদেহ উদ্ধার করে প্রাথমিক সুরতহাল করছে থানা পুলিশ। এঘটনায় লতার শ্বশুর মাসুদকে আটক করা হয়েছে। এছাড়াও নিহতের স্বামীকেও আটকের জন্য অভিযান চালানো হচ্ছে বলেও জানান তিনি । তবে প্রাথমিকভাবে যৌতুকের টাকার জন‍্য তাকে মারধর ও শ্বাসরোধ করে হত‍্যা করা হয়েছে বলে ধারনা করা হচ্ছে ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর