1. admin@dailybanglanewstv.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫৩ নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক মোঃ আব্দুল আলীকে ঘিরে ভোটারদের আগ্রহ ঢাকা-১৮ আসনে এ বিনামূল্যে “আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন” কার্যক্রমের উদ্বোধন মহিলা ও শিশুদের অগ্রাধিকার, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু এই ১ম ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান ক্রিয়া সংসদের কোকো তুরাগ থানা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা ‎৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

সাভারে স্বর্ণের গহনা তৈরীর কারীগরের ঝুলন্ত লাশ উদ্ধা

মনির মন্ডল, সাভারঃ
  • প্রকাশের সময় : শনিবার, ২১ জুন, ২০২৫
  • ১২১ বার পঠিত

সাভারে স্বর্ণের গহনা তৈরীর কারীগরের ঝুলন্ত লাশ উদ্ধার

মোঃ মনির মন্ডল, সাভারঃ

সাভারের ভাকুর্তা এলাকায় আব্দুল মালেক (৩৫) নামের এক স্বর্ণের গহনা তৈরির কারিগরকে হত্যার পর মরদেহ গাছে বেঁধে রাখার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করেছে থানা পুলিশ। তবে আটকের বিস্তারিত জানায়নি পুলিশ।

শনিবার (২১ জুন) বিকেল তিনটার দিকে সাভারের ভাকুর্তা ইউনিয়নের ভাকুর্তা স্কুল সংলগ্ন একটি টায়ার কারখানার পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আব্দুল মালেক সাভারের কান্দি ভাকুর্তা এলাকার জজ মিয়ার ছেলে। তিনি ছোলাই মার্কেটের একটি দোকানে গহনা তৈরির কাজ করতেন বলে জানা গেছে।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ বলেন, বিকেলে ওই এলাকায় আব্দুল মালেক নামের এক গহনা তৈরির কারিগরের মরদেহ ঝুলতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে প্রাথমিক সুরতহাল করে থানা পুলিশ। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে এটি হত্যাকান্ড। তবে ময়নাতদন্তের পর নিশ্চিতভাবে বলা যাবে এটি হত্যা নাকি অন্যকিছু।

এবিষয়ে সাভার মডেল থানার (ওসি) জুয়েল মিয়া বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে।প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি হত্যাকান্ড,তদন্ত শেষে বিস্তারিত পরে জানানো হবে। মরদেহটি রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর