1. admin@dailybanglanewstv.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫৩ নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক মোঃ আব্দুল আলীকে ঘিরে ভোটারদের আগ্রহ ঢাকা-১৮ আসনে এ বিনামূল্যে “আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন” কার্যক্রমের উদ্বোধন মহিলা ও শিশুদের অগ্রাধিকার, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু এই ১ম ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান ক্রিয়া সংসদের কোকো তুরাগ থানা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা ‎৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

সাভারে ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির পরিচ্ছন্নতা কর্মসূচি পালন

দৈনিক বাংলা নিউজ টিভি ডেস্ক:
  • প্রকাশের সময় : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮৬ বার পঠিত

সাভারে ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির পরিচ্ছন্নতা কর্মসূচি পালন

মোঃ মনির মন্ডল,সাভারঃ

বাংলাদেশকে পরিস্কার-পরিচ্ছন্ন রাখতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় দলটির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাভারে পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করেছে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

রবিবার (৭ সেপ্টেম্বর) সকালে সাভার উপজেলা এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এসময় সাবেক সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর নেতৃত্বে সড়কে ঝাড়ু দেওয়া এবং পড়ে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করেন নেতৃবৃন্দরা।

ঢাকা-১৯ আসনের বিএনপির সাবেক সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর নেতৃত্বে কর্মসূচিতে অংশ নেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক বদিউজ্জামান বৌদির, সাভার পৌর বিএনপির সহ-সভাপতি আবদুল গফুর, সাভার উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান দেওয়ান মোহাম্মদ মঈনউদ্দিন বিপ্লব, ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ নাজিম উদ্দিন, সাবেক কাউন্সিলর ও পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান, সাবেক সভাপতি পৌর ছাত্রদল মো. সুরুজ্জামান, পৌর যুবদলের নেতা হাজী মো. ফরহাদ হোসেন, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদুজ্জামান মোহন ও আশুলিয়া থানা ছাত্রদল নেতা সানোয়ার হোসেন, খন্দকার সোহেল, রহমান হোসেন রকিসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এ সময় ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু বলেন, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে সাভারে বিভিন্ন জনবান্ধব কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। যা জনগণের দুর্ভোগ লাঘবে সহায়ক হবে। এই কর্মসূচির মধ্যে সাভারকে পরিস্কার ও পরিচ্ছন্ন রাখা অন্যতম।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর