
মোঃ সোহাগ সরকার বিশেষ প্রতিনিধি
আসসালামু আলাইকুম প্রিয় এলাকাবাসী আমি হাজী মোঃ জহিরুল ইসলাম ৫৪ নং ওয়ার্ড কাউন্সিলর পদে আপনাদের দোয়া সহযোগিতা কামনা করছি।
আমার শ্রদ্ধেয় পিতা মরহুম আক্কাস আলী মেম্বার সাহেব আপনাদের পাশে থাকার চেষ্টা করেছে সেবা করেছে দীর্ঘদিন যাবত এলাকার মেম্বার ছিলেন।
মরহুম আক্কাস আলী মেম্বার সাহেবের সুযোগ্য সন্তান হিসেবে ৫৪ নং ওয়ার্ডবাসীর সেবা করতে চাই ৫৪ নং ওয়ার্ড কে মডেল এলাকা হিসেবে গড়তে চাই ও আপনাদের দোয়া ও সমর্থন ও সহযোগিতা চাই আপনাদেরকে সাথে নিয়ে কাজ করতে চাই।
আমি কামারপাড়া এলাকার সন্তান কারো ভাই কারো বন্ধু কারো আত্মীয় আপনারা সবাই আমাকে চিনেন।
হাজী জহিরুল ইসলাম দৈনিক বাংলা নিউজ টিভি কে বলেন বিগত আওয়ামী লীগ সরকারের আমলে এই ১৬ বছর ৫৪ নং ওয়ার্ড এলাকায় কোন উন্নয়ন হয় নাই।
এই কামারপাড়া এলাকায় সাবেক কমিশনার লোকজন কিশোর গ্যাং মাদকের রাজ্য আর তার সন্ত্রাসী বাহিনী চাঁদাবাজি করত জোরপূর্বক ভাবে জমি দখল করত। কেউ কোন প্রতিবাদ করতে পারত না।
মনে রাখবেন অন্যায় যে করে আর অন্যায় যে সহে দুজনই সমান অপরাধী।
প্রিয় এলাকাবাসী মহান রাব্বুল আলামিন যদি আমাকে কাউন্সিলর হওয়ার সুযোগ দেয়। আমি কথা দিচ্ছিএই ৫৪ নং ওয়ার্ড এলাকায় কোন চাঁদাবাজ কিশোর গ্যাং মাদক থাকবে না। মাদ্রাসা স্কুল কলেজ রাস্তাঘাটের উন্নয়ন করা হবে। ৫৪ নং ওয়ার্ড সিসি ক্যামেরায় আওতায় থাকবে।
প্রিয় এলাকাবাসী আপনার আরো জানেন বিগত আওয়ামী লীগ সরকারের আমলে আপনারা ভোট দিতে পারেন নাই তারা দিনের ভোট রাতে দিত।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন আপনার ভোট আপনি দিবেন যাকে খুশি তাকে দিবেন।
আমরা ভোটের জন্য ১৬ বছর আন্দোলন করেছি জেলে গিয়েছি শত শত মামলা খেয়েছি । আমরা সফল হয়েছি।
এই বিনা ভোটের সরকার দেশ ছেরে পালিয়ে গেছে।
প্রিয় এলাকাবাসী আমি বলতে চাই ভোট আপনার আমানত সম্পদ যাকে যোগ্য মনে হয় তাকে ভোট দিবেন।
আবার ও আপনাদের কাছে দোয়া চাই ও মহান রাব্বুল আলামিন যেন আপনাদের সেবা করার সুযোগ দেন আমিন।