1. admin@dailybanglanewstv.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫৩ নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক মোঃ আব্দুল আলীকে ঘিরে ভোটারদের আগ্রহ ঢাকা-১৮ আসনে এ বিনামূল্যে “আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন” কার্যক্রমের উদ্বোধন মহিলা ও শিশুদের অগ্রাধিকার, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু এই ১ম ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান ক্রিয়া সংসদের কোকো তুরাগ থানা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা ‎৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :
  • প্রকাশের সময় : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫১ বার পঠিত

জ্যোতি ফোরামের উদ্যোগে “বই বিতরণ কর্মসূচি” সম্পন্ন

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :

মাইজভাণ্ডারী আদর্শবাহী ছাত্র ও যুব সংগঠন জ্যোতি ফোরামের ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে এবছরও ক্ষুদে শিক্ষার্থীদের মাঝে ‘বই বিতরণ কর্মসূচি গত ২৯ আগস্ট শুক্রবার জ্যোতি ফোরামের কেন্দ্রীয় কার্যালয় শোকর-এ মওলা মনজিলে অনুষ্ঠিত হয়।

উক্ত কর্মসূচির উদ্বোধন করেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদের সিনিয়র সদস্য ও জ্যোতি ফোরামের প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা, বিশিষ্ট মাইজভাণ্ডারী লেখক ও গবেষক জনাব মোহাম্মদ শাহেদ আলী চৌধুরী মাইজভাণ্ডারী।

উদ্বোধনকালে তিনি ক্ষুদে শিক্ষার্থীদের নৈতিক দীক্ষায় দীক্ষিত হওয়ার আহ্বান জানান এবং উন্নত চরিত্র গঠনের ক্ষেত্রে মাইজভাণ্ডারী দর্শনের গুরুত্ব ও মাহাত্ম্য তুলে ধরেন। এছাড়া তিনি শিক্ষার্থীদের গবেষণাধর্মী জ্ঞানচর্চায় উদ্বুদ্ধ করেন। নৈতিক আদর্শে জীবন গঠনের লক্ষ্যে তিনি শিক্ষার্থীদের শাহানশাহ জিয়াউল হক মাইজভাণ্ডারী ট্রাস্টের প্রকাশনা আলোকধারা বুকস কর্তৃক প্রকাশিত “ছোটদের গল্পে গল্পে গাউসুল আজম মাইজভাণ্ডারী” বইটি শিক্ষার্থীদের মাঝে বিতরন করেন এবং বইটি পড়তে উৎসাহ প্রদান করেন ।

অনুষ্ঠানে জ্যোতি ফোরামের সভাপতি জয়নাল আবেদীন আজাদ তাওরাতের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জ্যোতি ফোরামের উপদেষ্টামণ্ডলীর সদস্য মোহাম্মদ ওমর ফারুক, শফিউল আজিম সুমন, মোহাম্মদ আজম ও রাজর্ষী বড়ুয়া এবং নারায়ণহাট উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শ্যামল দাস।
পরিশেষে, জ্যোতি ফোরামের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর