1. admin@dailybanglanewstv.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫৩ নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক মোঃ আব্দুল আলীকে ঘিরে ভোটারদের আগ্রহ ঢাকা-১৮ আসনে এ বিনামূল্যে “আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন” কার্যক্রমের উদ্বোধন মহিলা ও শিশুদের অগ্রাধিকার, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু এই ১ম ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান ক্রিয়া সংসদের কোকো তুরাগ থানা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা ‎৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

তুরাগে ২২০ পিস ইয়াবা ও নগদ ১৮,৫০ টাকাসহ পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৮ বার পঠিত

তুরাগে ২২০ পিস ইয়াবা ও নগদ ১৮,৫০ টাকাসহ পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

তুরাগ থানা পুলিশের অভিযানে ২২০ পিস ইয়াবা ও ইয়াবা বিক্রির নগদ ১৮ হাজার ৫০ টাকাসহ এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতের নাম জীবন (২২)।

থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ০১ সেপ্টেম্বর ২০২৬, বুধবার রাত আনুমানিক ১০টা ২৫ মিনিটের সময় তুরাগ থানার এসআই মোহাইমিনুল ইসলাম লিমন, এএসআই শাহীনুল বারী এবং এএসআই মিজানুর রহমানের নেতৃত্বে একটি টিম তারারটেক এলাকার আব্দুস সালামের বাড়ির সাথে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে।

অভিযানে জীবনের কাছ থেকে ২২০ পিস ইয়াবা এবং মাদক বিক্রির নগদ ১৮,৫০০ টাকা জব্দ করা হয়। পুলিশের প্রাথমিক হিসেবে জব্দকৃত ইয়াবার আনুমানিক বাজার মূল্য ৬৬০০০ টাকা।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত জীবন দীর্ঘদিন ধরে তারারটেক এলাকায় ভাড়া বাসায় বসবাস করে আসছিলেন। তার বিরুদ্ধে তুরাগের বিভিন্ন এলাকায় ইয়াবা সরবরাহ ও বিক্রির অভিযোগ রয়েছে। স্থানীয়ভাবে তিনি পেশাদার ও চিহ্নিত মাদক কারবারি হিসেবে পরিচিত।

তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, গ্রেফতারকৃত জীবনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। তাকে আদালতে প্রেরণের প্রক্রিয়া চলছে।

মাদকের বিরুদ্ধে তুরাগ থানার এই ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে বলেও পুলিশের পক্ষ
থেকে জানানো হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর