1. admin@dailybanglanewstv.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
উত্তরা তুরাগে গ্রীন কস্টম সোয়েটার কারখানায় তালা, সাবেক ডিআইজির বিরুদ্ধে হয়রানির অভিযোগ* আশুলিয়ার বাইসাইদে ফেব্রিকা গার্মেন্টসের বিরুদ্ধে অবৈধভাবে জমি দখলের অভিযোগ, হুমকির অভিযোগে থানায় জিডি* তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী চাঁন মিয়া বেপারীর একমাত্র মেয়ে তাসমিম সুলতানা ওড়িয়ার জন্মদিন আজ* ত্রিশালে ৪০ লাখ টাকার ভারতীয় কম্বলসহ কার্গো জব্দ, গ্রেপ্তার ২ সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে এমপি এস এম জাহাঙ্গীর ময়মনসিংহের ফুলপুরে মরহুম সুজউদ্দিন সুজা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* উত্তরার তুরাগে জমি দখল ও স্থাপনা ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগে ভুক্তভোগী মর্তুজার সংবাদ সম্মেলন বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল আয়োজিত সি-ক্যাটাগরি ফার্মেসি কোর্সের ৬৪তম ব্যাচের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত, প্রধান অতিথি ঢাকা-১৮ আসনের এমপি এস এম জাহাঙ্গীর হোসেন*

তুরাগে চুরি যাওয়া স্বর্ণালঙ্কার সহ চোর চক্রের দুই সদস্য গ্রেফতার*

এস এম বাবু উত্তরা প্রতিনিধি 
  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
  • ২৬ বার পঠিত

*তুরাগে চুরি যাওয়া স্বর্ণালঙ্কার সহ চোর চক্রের দুই সদস্য গ্রেফতার*

এস এম বাবু উত্তরা প্রতিনিধি

রাজধানীর তুরাগে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে চোর চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে তুরাগ থানা পুলিশ।

*গ্রেফতারকৃত আসামিরা*

(১) সিনথিয়া শারমিন শ্যামলী ওরফে সুমি (২৯)
(২) মিরাজুল ইসলাম (৩০)

 

তুরাগ থানার অফিসার্স ইনচার্জ মো মোস্তাফিজুর রহমান এর দিকনির্দেশনায় এসআই রওশন জামান সঙ্গীয় ফোর্সসহ তথ্য প্রযুক্তির সহায়তায় তুরাগ থানার বাউনিয়া এলাকা হতে উক্ত মামলার এজাহার নামীয় আসামি সুমিকে অভিযান পরিচালনা করে গ্রেফতার করে।

পরবর্তীতে আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে বরিশাল জেলার বাবুগঞ্জ থানার দক্ষিণ ভুতেরদিয়া এলাকায় বাবুগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় আসামির স্বামী মামলার ২ নম্বর আসামি মিরাজুল ইসলামকে গ্রেফতার করা হয়।

২য় আসামি মিরাজুলের শয়নকক্ষে তার দেখানো স্থান থেকে *২ জোড়া কানের দুল ও ১টি স্বর্ণের আঙটি* উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, উদ্ধারকৃত স্বর্ণালঙ্কারের বর্তমান মূল্য *৪,৩৭,১১০ টাকা* (চার লক্ষ সাইত্রিশ হাজার একশত দশ) টাকা।

*আসামিদের পরিচয়*

জানা যায়, মামলার ১ নম্বর আসামি সুমি কুষ্টিয়া জেলার মিরপুর থানার কল্যাণপুরের স্থায়ী বাসিন্দা।

স্বামী মিরাজুল ইসলাম বরিশাল জেলার বাবুগঞ্জ থানার দক্ষিণ ভুতেরদিয়া এলাকার সিদ্দিকুর রহমানের ছেলে, তার মায়ের নাম আলমতাজ বেগম।

 

মামলার ১ নম্বর আসামি সুমি বিজ্ঞ আদালতে স্বীকারোক্তি মূলক জবানবন্দি দিতে ইচ্ছুক। বর্তমানে তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর