1. admin@dailybanglanewstv.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫৩ নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক মোঃ আব্দুল আলীকে ঘিরে ভোটারদের আগ্রহ ঢাকা-১৮ আসনে এ বিনামূল্যে “আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন” কার্যক্রমের উদ্বোধন মহিলা ও শিশুদের অগ্রাধিকার, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু এই ১ম ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান ক্রিয়া সংসদের কোকো তুরাগ থানা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা ‎৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

এম মাসুদ রানা রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি।
  • প্রকাশের সময় : সোমবার, ২৬ মে, ২০২৫
  • ৫৫ বার পঠিত

রাণীশংকৈলে কবরস্থান থেকে ৪ টি কঙ্কাল চুরি

এম মাসুদ রানা রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি।

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলের একটি কবরস্থান থেকে কবর খুঁড়ে একই পরিবারের ৪টি কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। রবিবার দিবাগত রাতে উপজেলার বাচোর ইউনিয়নের মীরডাঙ্গী বাজার এলাকার টেকিয়া মহেশপুর কবরস্থানে এ কঙ্কাল চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এমন পরিস্থিতিতে ঘটনাস্থল পরিদর্শন করেছেন রাণীশংকৈল থানা পুলিশ।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায় , রবিবার রাতে কোনো একসময় ওই কবর স্থান থেকে ৪ টি কঙ্কাল নিয়ে যায় দুুর্বৃত্তরা। সোমবার বিকালে স্থানীয় লোকজন কবরস্থানের মাঠে গরু চড়াতে এলে ৪টি কবরের মাটি খোঁড়া অবস্থায় দেখতে পান । ওই এলাকার জবিবর রহমান জানান, আমিরুল ইসলাম, রাবেয়া বেগম, জরিফা বেগমসহ চার আত্মীয়কে ওই কবরস্থানে দাফন করা হয়। কেউ মারা গেছেন দু বছর আগে আবার কেউ দেড় বছর আগে। সর্বশেষ দাফন করা হয় আমিরুল ইসলামকে সাড়ে ৪ মাস আগে। তাদের কারো মরদেহ নেই কবরের ভেতর। তারা সকলেই টেকিয়া মহেশপুর এলাকার বাসিন্দা।
রাণীশংকৈল থানার এসআই সফিকুল ইসলাম জানান, বিষয়টি জানার পর ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তথ্য সংগ্রহ করা হয়েছে। কারা এর সাথে জড়িত তদন্ত করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর