1. admin@dailybanglanewstv.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫৩ নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক মোঃ আব্দুল আলীকে ঘিরে ভোটারদের আগ্রহ ঢাকা-১৮ আসনে এ বিনামূল্যে “আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন” কার্যক্রমের উদ্বোধন মহিলা ও শিশুদের অগ্রাধিকার, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু এই ১ম ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান ক্রিয়া সংসদের কোকো তুরাগ থানা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা ‎৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

সাভারে কুলিকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা

মোঃমনির মন্ডল.সাভারঃ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
  • ১৪৫ বার পঠিত

সাভারে কুলিকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা

মোঃমনির মন্ডল.সাভারঃ

সাভারে কোটবাড়ি এলাকায় দুর্জয় শেখ (৪৮) নামে কুলিকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের মরদের উদ্ধার করে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে থানা পুলিশ।

মঙ্গলবার (২৭ মে) সকালে সাভার পৌরসভা এলাকার কোটবাড়ি মহল্লা থেকে তার মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

নিহত সে ময়মনসিংহ জেলার হালুয়াঘাট থানার গোলপাড়া গ্রামের মৃত নাজিমউদ্দীনের ছেলে।

নিহতের স্ত্রী বিলকিস জানায়, সাভারের কোটবাড়ি এলাকার আবুল হোসেনের বাড়িতে ভাড়ায় থেকে রাজধানীর কাওরানবাজারে কুলির কাজ করতেন নিহত দুর্জয়। সোমবার রাত ১১টার দিকে তিনি কাওরানবাজার থেকে বাসায় ফিরে খাবার খেয়ে রাত ১টার দিকে দোকানে সিগারেট কেনার কথা বলে বেড়িয়ে যান। পরে সারারাত আর বাসায় ফিরে আসেনি। তবে নিহত দুর্জয় মাদকাসক্ত ছিলেন বলেও জানান তার স্বজনরা।

পরবর্তীতে স্থানীয়রা সকালে বাসা থেকে বেশ কিছু দূরে দুর্জয়ের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে স্বজন ও থানা পুলিশকে খবর দেয়। পরে স্বজনরা গিয়ে পরিচয় শনাক্ত করে এবং পুলিশ গিয়ে নিহতের মরদেহটি উদ্ধার করে।

এ বিষয়ে সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) কাদের শেখ জানান, খবর পেয়ে নিহতের মরদের উদ্ধার করে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে নিহতের স্ত্রীর ভাষ্য, দুর্জয় কাওরানবাজারে কুলির কাজ করতেন। এছাড়া সে মাদকাসক্ত ছিলেন এবং মাঝে মধ্যে চুরিও করতেন। এ ঘটনায় জড়িতদের ধরতে এবং হত্যার কারণ অনুসন্ধানে কাজ চলছে বলেও জানান তিনি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর