1. admin@dailybanglanewstv.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫৩ নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক মোঃ আব্দুল আলীকে ঘিরে ভোটারদের আগ্রহ ঢাকা-১৮ আসনে এ বিনামূল্যে “আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন” কার্যক্রমের উদ্বোধন মহিলা ও শিশুদের অগ্রাধিকার, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু এই ১ম ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান ক্রিয়া সংসদের কোকো তুরাগ থানা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা ‎৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

পরিবারকে সুখ দিতে গিয়ে প্রাণ হারালেন সৌদি প্রবাসী ইমরান

সৌদি আরব প্রতিনিধি: মো. সেলিম রানা
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
  • ১৪৬ বার পঠিত

পরিবারকে সুখ দিতে গিয়ে প্রাণ হারালেন সৌদি প্রবাসী ইমরান

সৌদি আরব প্রতিনিধি: মো. সেলিম রানা

সৌদি আরবে ডেলিভারির পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার ২৩ বছর বয়সী প্রবাসী যুবক মো. ইমরান। বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যায় রিয়াদের একটি সড়কে এই দুর্ঘটনা ঘটে।

ইমরান গত বছর ফুড ডেলিভারি কোম্পানিতে চাকরি নিয়ে সৌদি আরবে যান। দিন-রাত পরিশ্রম করে উপার্জনের মাধ্যমে পরিবারকে একটু স্বাচ্ছন্দ্য দিতে চেয়েছিলেন তিনি। কিন্তু সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই না ফেরার দেশে পাড়ি জমালেন তরুণ এই প্রবাসী।

নিহত ইমরানের বাড়ি নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার একটি গ্রামে। তার বাবা নুর নবী একজন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিয়ন। সংসারের অভাব অনটনের কারণে ইমরান পরিবারের হাল ধরতে গিয়েছিলেন প্রবাসে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে খাবার ডেলিভারির উদ্দেশ্যে বের হলে একটি প্রাইভেটকারের ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হন ইমরান। তার সহকর্মীরা দ্রুত তাকে স্থানীয় হাসপাতালে নেন, কিন্তু চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ইমরানের অকাল মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। কান্নায় ভেঙে পড়েছেন মা-বাবা ও ছোট দুই বোন। এলাকাবাসীও শোকাহত।

একইসঙ্গে প্রশ্ন উঠেছে, প্রবাসে কাজ করতে গিয়ে কত ইমরান এভাবেই হারিয়ে যাচ্ছেন প্রতিদিন? যাদের স্বপ্ন ছিল খুব ছোট—পরিবারকে একটু সুখ দেওয়া, মা-বাবার মুখে হাসি ফোটানো।

ইমরানের মরদেহ দেশে ফিরিয়ে আনতে সহায়তার দাবি জানিয়েছেন পরিবার ও এলাকাবাসী।

আল্লাহর কাছে প্রার্থনা—তিনি যেন ইমরানকে জান্নাতুল ফেরদৌস দান করেন এবং তার পরিবারকে এই শোক সইবার তৌফিক দেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর