1. admin@dailybanglanewstv.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫৩ নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক মোঃ আব্দুল আলীকে ঘিরে ভোটারদের আগ্রহ ঢাকা-১৮ আসনে এ বিনামূল্যে “আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন” কার্যক্রমের উদ্বোধন মহিলা ও শিশুদের অগ্রাধিকার, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু এই ১ম ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান ক্রিয়া সংসদের কোকো তুরাগ থানা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা ‎৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

ময়মনসিংহ র‌্যাব-১৪,এর বিশেষ অভিযানে ভুয়া ভিসা ও বিমান টিকেট দেওয়ার অভিযোগে এক প্রতারক গ্রেপ্তার

আবুল কালাম আজাদ ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩০ মে, ২০২৫
  • ৬১ বার পঠিত

ময়মনসিংহ র‌্যাব-১৪,এর বিশেষ অভিযানে ভুয়া ভিসা ও বিমান টিকেট দেওয়ার অভিযোগে এক প্রতারক গ্রেপ্তার

আবুল কালাম আজাদ ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

শুক্রবার (৩০ মে ২৫) দুপুরে সিপিএসসি, র‌্যাব-১৪, ময়মনসিংহ কর্তৃক অভিযানে ভুয়া ভিসা এবং ভুয়া বিমান টিকেট প্রদান করে বিদেশ পাঠানোর নামে অর্থ হাতিয়ে নেয়া প্রতারক শফিকুল (৪২) গ্রেপ্তার

১। ভিকটিম মোঃ আঃ গণি (৩০), পিতা-মৃত আবুল কালাম, সাং-শুশুতি, থানা- ফুলবাড়িয়া, জেলা- ময়মনসিংহ ও ভিকটিম মোঃ নাজমুল হক (৩১), পিতা- মোঃ লোকমান আলী, সাং- পাহাড় অনন্তপুর,থানা- ফুলবাড়িয়া, জেলা- ময়মনসিংহ কর্তৃক অধিনায়ক, র‌্যাব-১৪, ময়মনসিংহ বরাবর তাদের প্রদত্ত অভিযোগ পর্যালোচনা করে দেখা যায় যে, বিবাদী শফিকুল (৪২), সাং- পাটিরা, থানা- ফুলবাড়িয়া, জেলা- ময়মনসিংহ, ভিকটিমদ্বয়কে বিদেশ নিয়ে যাওয়ার কথা বলে দু জনের কাছ থেকে তাদের পাসপোর্টসহ মোট ১২,১০,০০০/- (বার লক্ষ দশ হাজার) টাকা গ্রহণ করে। পবর্তীতে ভিকটিমদ্বয় বিদেশ গমণের উদ্দেশ্যে ঢাকা গমণ করে। কিন্তু ঢাকা যাওয়ার পর তারা জানতে পারে যে বিবাদী কর্তৃক তাদেরকে প্রদত্ত বিমান টিকেট ও ভিসা সঠিক নয় এবং এই কারণে তারা বিদেশ গমণ করতে ব্যর্থ হয় । পরবর্তীতে তারা বিবাদীর নিকট টাকা ফেরত চাইলে বিবাদী হুমকি দিতে শুরু করে এবং টাকা ও পাসপোর্ট ফেরত প্রদান করেনি। এ ঘটনায় মোঃ আঃ গণি (৩০) ও মোঃ নাজমুল হক (৩১) প্রতিকার প্রাপ্তির জন্য অধিনায়ক, র‌্যাব-১৪, ময়মনসিংহ বরাবর অভিযোগ প্রদান করলে সিপিএসসি, র‍্যাব-১৪, ময়মনসিংহ ছায়াতদন্ত শুরু করে এবং জড়িতদের আইনের আওতায় নিয়ে আসতে কার্যক্রম গ্রহন করে।

এরই প্রেক্ষিতে অধিনায়ক, র‌্যাব-১৪, ময়মনসিংহের নির্দেশক্রমে সিপিএসসি, র‌্যাব-১৪, ময়মনসিংহ এর একটি আভিযানিক দল ৩০ মে ২০২৫ খ্রি. তারিখ সময় রাত অনুমান ০১:৪৫ ঘটিকায় গাজীপুর জেলার জয়দেবপুর থানার টেকনোপাড়া থেকে অভিযুক্ত শফিকুল (৪২), পিতা- মোঃ খালেক, সাং- পাটিরা, থানা- ফুলবাড়ীয়া, জেলা-ময়মনসিংহ‘কে আটক করতে সক্ষম হয়।

র‌্যাব-১৪ এর অধিনায়ক জানান,গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনী কার্যক্রম প্রক্রিয়াধীন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর