1. admin@dailybanglanewstv.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
উত্তরা তুরাগে গ্রীন কস্টম সোয়েটার কারখানায় তালা, সাবেক ডিআইজির বিরুদ্ধে হয়রানির অভিযোগ* আশুলিয়ার বাইসাইদে ফেব্রিকা গার্মেন্টসের বিরুদ্ধে অবৈধভাবে জমি দখলের অভিযোগ, হুমকির অভিযোগে থানায় জিডি* তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী চাঁন মিয়া বেপারীর একমাত্র মেয়ে তাসমিম সুলতানা ওড়িয়ার জন্মদিন আজ* ত্রিশালে ৪০ লাখ টাকার ভারতীয় কম্বলসহ কার্গো জব্দ, গ্রেপ্তার ২ সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে এমপি এস এম জাহাঙ্গীর ময়মনসিংহের ফুলপুরে মরহুম সুজউদ্দিন সুজা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* উত্তরার তুরাগে জমি দখল ও স্থাপনা ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগে ভুক্তভোগী মর্তুজার সংবাদ সম্মেলন বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল আয়োজিত সি-ক্যাটাগরি ফার্মেসি কোর্সের ৬৪তম ব্যাচের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত, প্রধান অতিথি ঢাকা-১৮ আসনের এমপি এস এম জাহাঙ্গীর হোসেন*

উখিয়ায় ৪ হাজার পিস ইয়াবাসহ মিনি বাস আটক: বিজিবির অভিযানে আটক ১

নিজস্ব প্রতিবেদক, উখিয়া
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ১৩৬ বার পঠিত

উখিয়ায় ৪ হাজার পিস ইয়াবাসহ মিনি বাস আটক: বিজিবির অভিযানে আটক ১

নিজস্ব প্রতিবেদক, উখিয়া:

কক্সবাজারের উখিয়ায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৪ হাজার পিস ইয়াবাসহ একজন পাচারকারী এবং একটি সিভিল মিনি বাস আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অভিযানে নেতৃত্ব দেয় উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)।

বিজিবির পক্ষ থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মিয়ানমার সীমান্ত ঘেঁষা এই অঞ্চলে মাদক পাচার হচ্ছে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন, পিএসসি’র দিকনির্দেশনায় চেকপোস্ট ও টহল জোরদার করা হয়। এরই অংশ হিসেবে ২৫ জুন ২০২৫ তারিখ বিকাল ৩টা ২৫ মিনিটে ইমামের ডেইল চেকপোস্টে অভিযান চালানো হয়।

অভিযানে টেকনাফ থেকে কক্সবাজারগামী “নীল দরিয়া” নামে একটি যাত্রীবাহী সিভিল মিনি বাস তল্লাশির সময় ইঞ্জিন কভারের নিচে কালো ট্যাপে মোড়ানো একটি পোটলা উদ্ধার করা হয়। পরবর্তীতে পোটলাটি খুলে দেখা যায়, এর ভেতরে রয়েছে ৪,হাজার পিস ইয়াবা ট্যাবলেট।

বাসের চালক মোঃ রুবেল (৩৭), পিতা- মৃত নবী হোসেন, গ্রাম- সুজাউ সওদাগর পাড়া, কক্সবাজার; প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে, সে ইয়াবাগুলো কক্সবাজার নিয়ে যাচ্ছিল অধিক লাভে বিক্রির উদ্দেশ্যে। ধারণা করা হচ্ছে, দীর্ঘদিন ধরেই এই মিনি বাসটি ব্যবহার করে ইয়াবা পাচার চালিয়ে আসছিল।

বিজিবি জানায়, আটক আসামী, ইয়াবা ট্যাবলেট এবং জব্দ করা বাস মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)লেঃ কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন, পিএসসি
অধিনায়ক, ৬৪ বিজিবি উখিয়া।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর