1. admin@dailybanglanewstv.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
উত্তরা তুরাগে গ্রীন কস্টম সোয়েটার কারখানায় তালা, সাবেক ডিআইজির বিরুদ্ধে হয়রানির অভিযোগ* আশুলিয়ার বাইসাইদে ফেব্রিকা গার্মেন্টসের বিরুদ্ধে অবৈধভাবে জমি দখলের অভিযোগ, হুমকির অভিযোগে থানায় জিডি* তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী চাঁন মিয়া বেপারীর একমাত্র মেয়ে তাসমিম সুলতানা ওড়িয়ার জন্মদিন আজ* ত্রিশালে ৪০ লাখ টাকার ভারতীয় কম্বলসহ কার্গো জব্দ, গ্রেপ্তার ২ সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে এমপি এস এম জাহাঙ্গীর ময়মনসিংহের ফুলপুরে মরহুম সুজউদ্দিন সুজা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* উত্তরার তুরাগে জমি দখল ও স্থাপনা ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগে ভুক্তভোগী মর্তুজার সংবাদ সম্মেলন বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল আয়োজিত সি-ক্যাটাগরি ফার্মেসি কোর্সের ৬৪তম ব্যাচের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত, প্রধান অতিথি ঢাকা-১৮ আসনের এমপি এস এম জাহাঙ্গীর হোসেন*

ময়মনসিংহে ট্রাফিক বিভাগের উদ্যোগে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
  • ৫৫ বার পঠিত

ময়মনসিংহে ট্রাফিক বিভাগের উদ্যোগে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা

আবুল কালাম আজাদ,
ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে পরিবহন শ্রমিকদের নিয়ে সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ জুন ২০২৫) শহরের অনুভব কমিউনিটি সেন্টারে ট্রাফিক বিভাগ, ময়মনসিংহ ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)-এর যৌথ উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা ট্রাফিক বিভাগের ইন্সপেক্টর (প্রশাসন) আবু নাছের মোহাম্মদ জহির। তিনি পেশাদার পরিবহন চালকদের উদ্দেশে সচেতনতামূলক বক্তব্য প্রদান করেন এবং সড়কে নিরাপদ চালনা, ট্রাফিক আইন মেনে চলা ও দুর্ঘটনা এড়ানোর কৌশল নিয়ে আলোচনা করেন।

প্রশিক্ষণে ময়মনসিংহ ও আশেপাশের জেলার প্রায় ৩০০ পেশাদার ড্রাইভার অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা ট্রাফিক আইন, রোড সাইন, জরুরি অবস্থায় করণীয়সহ নানা বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ গ্রহণ করেন।

ট্রাফিক বিভাগের পক্ষ থেকে জানানো হয়, নিয়মিতভাবেই তারা স্কুল-কলেজের শিক্ষার্থী, যাত্রী ও পরিবহন শ্রমিকদের নিয়ে সচেতনতামূলক কর্মসূচি পরিচালনা করে থাকেন। এমন আয়োজনের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে ট্রাফিক সচেতনতা বৃদ্ধি পাবে এবং দীর্ঘমেয়াদে সড়ক দুর্ঘটনার হার কমে আসবে বলে তারা আশা প্রকাশ করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর