
আমাকে কষ্ট দিয়ো না আমি
কান্না করতে পারবো না
আমার চোখে জল নেই
আছে শুধু পরিতাপের ব্যর্থতা।
আমাকে হাসতে বলো না
ঠোঁটের হাসি শুকিয়ে গেছে,
ঠোঁটে আছে শুধু সিগারেটের
পুড়া দূগন্ধ যুক্ত দাগ ।
আমাকে স্বপ্ন দেখিয়ে কোনো
লাভ হবে না তোমার ,
কারণ স্বপ্নের চেয়ে দূ স্বপ্ন
দেখে আমি সারারাত জাগি ।
আমাকে নাম ধরে ডেকো না
কারণ আমার পরিচিত শেষ ,
এখন আমাকে সবাই বলে
নেশাখোর কুলাঙ্গার ।
আমি ঘর পুড়া গরু আর
মন পুড়া প্রেমিক ,
তোমাদের সমাজ আমাকে
অভিশাপ্ত বলে ঘৃণা করে।
তোমার কাছে কিছুই চাই না
প্রেম চেয়ে আজ আমি ঘৃণ্য
সুখ চেয়েছিলাম বলে তোমরা সমাজের নিকৃষ্ট প্রাণী বলেছো।
তোমাদের থেকে আর কোনো
পদবি ব্যবহার করতে চাই না,
এই গাছ পালা জঙ্গল ভালো
ফল, ছায়া দেয় অবহেলা না।
ওঁরা নাম ধরে না ডাকলেও
আমাকে ঝঞ্জাট মনে করে না
তাসের গুটি বানায় না
বলে না কুলাঙ্গার নেশাগ্রস্ত।
আমি তো চকলেট খেতাম
মুখে সুগন্ধি মাখা হাসির জন্য ,
আমি তো দামি পারফিউম
মাখতাম দূগন্ধি ঢাকার জন্য।
আমি তো ভালোবেসে ছিলাম
সুখের ঘর বাঁধতে চেয়ে ছিলাম,
প্রজন্ম থেকে প্রজন্ম ভালোবাসা
সংসারের আলোকপাতের জন্য।
তোমরা সেই আশা ভালোবাসাকে
পাপাচার ভেবে পাপিষ্ঠ বললে
আমার সুন্দর দৃষ্টিকে কুৎসিত
মনকে কুলসিত করে দিলে।