1. admin@dailybanglanewstv.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
উত্তরা তুরাগে গ্রীন কস্টম সোয়েটার কারখানায় তালা, সাবেক ডিআইজির বিরুদ্ধে হয়রানির অভিযোগ* আশুলিয়ার বাইসাইদে ফেব্রিকা গার্মেন্টসের বিরুদ্ধে অবৈধভাবে জমি দখলের অভিযোগ, হুমকির অভিযোগে থানায় জিডি* তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী চাঁন মিয়া বেপারীর একমাত্র মেয়ে তাসমিম সুলতানা ওড়িয়ার জন্মদিন আজ* ত্রিশালে ৪০ লাখ টাকার ভারতীয় কম্বলসহ কার্গো জব্দ, গ্রেপ্তার ২ সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে এমপি এস এম জাহাঙ্গীর ময়মনসিংহের ফুলপুরে মরহুম সুজউদ্দিন সুজা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* উত্তরার তুরাগে জমি দখল ও স্থাপনা ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগে ভুক্তভোগী মর্তুজার সংবাদ সম্মেলন বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল আয়োজিত সি-ক্যাটাগরি ফার্মেসি কোর্সের ৬৪তম ব্যাচের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত, প্রধান অতিথি ঢাকা-১৮ আসনের এমপি এস এম জাহাঙ্গীর হোসেন*

ফুলপুরে মায়ের অভিযোগে মাদকাসক্ত ছেলের ছয় মাসের কারাদণ্ড

দৈনিক বাংলা নিউজ টিভি ডেস্ক:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ জুন, ২০২৫
  • ৫৬ বার পঠিত

ফুলপুরে মায়ের অভিযোগে মাদকাসক্ত ছেলের ছয় মাসের কারাদণ্ড

আবুল কালাম আজাদ,
ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

ময়মনসিংহের ফুলপুরে মায়ের লিখিত অভিযোগের ভিত্তিতে ‘মাদকাসক্ত’ ছেলেকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৬ জুন ২০২৫) রাত সাড়ে ১০টার দিকে ফুলপুর পৌরসভার গ্রীনরোড এলাকায় অভিযান চালিয়ে এ রায় প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া ইসলাম সীমা।

দণ্ডপ্রাপ্ত যুবক ফাহিম হাসান (২৩) ফুলপুর পৌরসভার মৃত আব্দুল্লার ছেলে।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ফাহিম হাসান বৃহস্পতিবার রাতে মাদক সেবন করে বাড়ি ফিরে মায়ের কাছে টাকা দাবি করে। মা ও বোন টাকা দিতে অস্বীকৃতি জানালে তাদের মারধর করে এবং ঘরের আসবাবপত্র ভাঙচুর করে সে।

অসহ্য হয়ে রাত ১০টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ফোনে বিষয়টি জানান ফাহিমের মা ছালমা বেগম। এরপর রাত সাড়ে ১০টার দিকে ঘটনাস্থলে উপস্থিত হন ইউএনও সাদিয়া ইসলাম সীমা। ভুক্তভোগী মা, বোন ও ভগ্নিপতির জবানবন্দির ভিত্তিতে মাদক সেবনের প্রমাণ মেলে। এ সময় তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ফাহিমকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

ফাহিমের মা ছালমা বেগম বলেন, “ছেলেটার কারণে আমরা অতিষ্ঠ। বাধ্য হয়ে তাকে আইনের হাতে তুলে দিয়েছি। কোনো মায়ের সন্তান যেন এমন না হয়। সে যদি ভালো হয়ে ফিরে তাহলেই মঙ্গল।”

ফুলপুর থানার ওসি আব্দুল হাদি বলেন, “ফাহিম প্রায়ই টাকার জন্য পরিবারের সদস্যদের ওপর নির্যাতন চালাত। পরিবার থেকে অভিযোগ পেয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণ করে তাকে দণ্ড প্রদান করে থানায় হস্তান্তর করা হয়েছে।”

ফাহিম বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর