1. admin@dailybanglanewstv.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
উত্তরা তুরাগে গ্রীন কস্টম সোয়েটার কারখানায় তালা, সাবেক ডিআইজির বিরুদ্ধে হয়রানির অভিযোগ* আশুলিয়ার বাইসাইদে ফেব্রিকা গার্মেন্টসের বিরুদ্ধে অবৈধভাবে জমি দখলের অভিযোগ, হুমকির অভিযোগে থানায় জিডি* তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী চাঁন মিয়া বেপারীর একমাত্র মেয়ে তাসমিম সুলতানা ওড়িয়ার জন্মদিন আজ* ত্রিশালে ৪০ লাখ টাকার ভারতীয় কম্বলসহ কার্গো জব্দ, গ্রেপ্তার ২ সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে এমপি এস এম জাহাঙ্গীর ময়মনসিংহের ফুলপুরে মরহুম সুজউদ্দিন সুজা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* উত্তরার তুরাগে জমি দখল ও স্থাপনা ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগে ভুক্তভোগী মর্তুজার সংবাদ সম্মেলন বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল আয়োজিত সি-ক্যাটাগরি ফার্মেসি কোর্সের ৬৪তম ব্যাচের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত, প্রধান অতিথি ঢাকা-১৮ আসনের এমপি এস এম জাহাঙ্গীর হোসেন*

শিক্ষাবিদ আব্দুল্লাহ আল মামুনকে সুস্থ, সবুজ ও পরিষ্কার শহর গঠনে বিশেষ সম্মাননা স্মারক প্রদান

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :
  • প্রকাশের সময় : রবিবার, ২৯ জুন, ২০২৫
  • ২৪৪ বার পঠিত

শিক্ষাবিদ আব্দুল্লাহ আল মামুনকে সুস্থ, সবুজ ও পরিষ্কার শহর গঠনে বিশেষ সম্মাননা স্মারক প্রদান

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :

বাংলাদেশ কিন্ডারগার্টেন ওনার্স এসোসিয়েশন চট্টগ্রাম-এর সভাপতি, ব্রাইট সাকসেস স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা পরিচালক এবং Merseyside Global College-এর প্রিন্সিপাল আব্দুল্লাহ আল মামুন-কে সুস্থ, সবুজ ও পরিষ্কার শহর গঠনে গুরুত্বপূর্ণ অবদানের জন্য বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।

এই সম্মাননা প্রদান করা হয় CNTV CTG কর্তৃক আয়োজিত “জনতার আদালত” অনুষ্ঠানে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি অনুষ্ঠানে আব্দুল্লাহ আল মামুনের অবদানকে সাধুবাদ জানিয়ে তাঁর হাতে সম্মাননা স্মারক তুলে দেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন CNTV-এর চেয়ারম্যান গোলাম শাহাদাত বিটু।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির মহানগর নেতা আবুল হাশেম বক্করসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী নেতৃবৃন্দ।

শিক্ষা ও সমাজসেবার পাশাপাশি নাগরিক সচেতনতা তৈরিতে জনাব আব্দুল্লাহ আল মামুনের ভূমিকা দীর্ঘদিন ধরেই প্রশংসিত হয়ে আসছে। তাঁর এই সম্মাননা প্রাপ্তি সমাজে ইতিবাচক পরিবর্তনের প্রতি অঙ্গীকারকে আরও দৃঢ় করলো।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর