1. admin@dailybanglanewstv.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
উত্তরা তুরাগে গ্রীন কস্টম সোয়েটার কারখানায় তালা, সাবেক ডিআইজির বিরুদ্ধে হয়রানির অভিযোগ* আশুলিয়ার বাইসাইদে ফেব্রিকা গার্মেন্টসের বিরুদ্ধে অবৈধভাবে জমি দখলের অভিযোগ, হুমকির অভিযোগে থানায় জিডি* তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী চাঁন মিয়া বেপারীর একমাত্র মেয়ে তাসমিম সুলতানা ওড়িয়ার জন্মদিন আজ* ত্রিশালে ৪০ লাখ টাকার ভারতীয় কম্বলসহ কার্গো জব্দ, গ্রেপ্তার ২ সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে এমপি এস এম জাহাঙ্গীর ময়মনসিংহের ফুলপুরে মরহুম সুজউদ্দিন সুজা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* উত্তরার তুরাগে জমি দখল ও স্থাপনা ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগে ভুক্তভোগী মর্তুজার সংবাদ সম্মেলন বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল আয়োজিত সি-ক্যাটাগরি ফার্মেসি কোর্সের ৬৪তম ব্যাচের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত, প্রধান অতিথি ঢাকা-১৮ আসনের এমপি এস এম জাহাঙ্গীর হোসেন*

ফুটপাত আমার রাজধানী তাছলিমা আক্তার মুক্তা

দৈনিক বাংলা নিউজ টিভি ডেস্ক:
  • প্রকাশের সময় : রবিবার, ২৯ জুন, ২০২৫
  • ৬৮ বার পঠিত

ফুটপাত আমার রাজধানী
তাছলিমা আক্তার মুক্তা

ফুটপাত আমার রাজধানী
অলিগলিতে ঘর বাড়ি ,
ঝড় বৃষ্টি দাওয়া করলে
ফুটওভার ব্রিজ দখল করি ।

দোকানের বেঞ্চ খাট পালঙ
পচা ফলমূলের দারুণ সোপ,
বাসি এঁটো খাবারের উচ্ছিষ্ট
আমার দেহের ভিটামিন খুব।

হারনোর জুতোর একটা চটি
বাকীটা ফেলে দেওয়া জোড়া,
গাড়ি মুছা পুরনো কাপড়ের
দিয়েছি হাজারো তালি জড়ো।

কুকুর বিড়ালের সাথে রোজ
কাড়াকাড়ি করে খাবার খেতে,
লোকে যতই মন্দ বলুক আমায়
এদের সাথে আনন্দে থাকি মেতে।

মায়ের মতো আদর করে করে
মশারা শোনায় হাজারো গান ,
তেলাপোকা গুলো ছুটাছুটি করে
আমাকে করে কতো যে সম্মান।

ব্যাটারি বিহীন আলোকিত লাইট
অবিরত দিচ্ছে জোছনার আলো
বিল বিহীন ফ্যানের বাতাসে
মুছে ফেলেছি হৃদয়ের কালো ।

এঁরাই আমার আত্মীয় স্বজন
এঁরাই জীবনের প্রকৃত বন্ধু ,
এদের সাথেই ভালো আছি
ভাঙে না এরা মনের সিন্ধু।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর