1. admin@dailybanglanewstv.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
উত্তরা তুরাগে গ্রীন কস্টম সোয়েটার কারখানায় তালা, সাবেক ডিআইজির বিরুদ্ধে হয়রানির অভিযোগ* আশুলিয়ার বাইসাইদে ফেব্রিকা গার্মেন্টসের বিরুদ্ধে অবৈধভাবে জমি দখলের অভিযোগ, হুমকির অভিযোগে থানায় জিডি* তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী চাঁন মিয়া বেপারীর একমাত্র মেয়ে তাসমিম সুলতানা ওড়িয়ার জন্মদিন আজ* ত্রিশালে ৪০ লাখ টাকার ভারতীয় কম্বলসহ কার্গো জব্দ, গ্রেপ্তার ২ সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে এমপি এস এম জাহাঙ্গীর ময়মনসিংহের ফুলপুরে মরহুম সুজউদ্দিন সুজা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* উত্তরার তুরাগে জমি দখল ও স্থাপনা ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগে ভুক্তভোগী মর্তুজার সংবাদ সম্মেলন বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল আয়োজিত সি-ক্যাটাগরি ফার্মেসি কোর্সের ৬৪তম ব্যাচের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত, প্রধান অতিথি ঢাকা-১৮ আসনের এমপি এস এম জাহাঙ্গীর হোসেন*

উলিপুরে প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং চালু নিয়ে মানববন্ধন

রফিকুল ইসলাম রফিক কুড়িগ্রাম প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ৩০ জুন, ২০২৫
  • ৭২ বার পঠিত

উলিপুরে প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং চালু নিয়ে মানববন্ধন

রফিকুল ইসলাম রফিক কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামের উলিপুরে প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং( প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য পুষ্টিকর খাবার সরবরাহ কর্মসূচি) চালুর দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৯ জুন) বিকেল পাঁচ টায় উপজেলা চত্বরে এ মানববন্ধনে শিক্ষক শিক্ষার্থীসহ সর্বস্তরের জনগণ অংশ নেয়। মানববন্ধন শেষে একই দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট স্মারকলিপি প্রদান করা হয়েছে।
মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ সংগঠনের আহ্বায়ক সহকারী শিক্ষক রাকিবুল হাসান রাশেদ, সদস্য সচিব জোবায়দুল ইসলাম সাবেক উপজেলার চেয়ারম্যান মোঃ হায়দার আলী মিয়া সদস্য সচিব উলিপুর উপজেলা বিএনপি,জাতীয় নাগরিক পার্টি উলিপুর উপজেলার সমন্নয়ক মাওলানা সিরাজুল ইসলাম ।
উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষক ও শিক্ষিকা বৃন্দ।
মানববন্ধনে বক্তারা বলেন, জেলার নয়টি উপজেলার মধ্যে সাতটি উপজেলার প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং এর আওতায় আনার ঘোষণা করা হয়েছে। সেখানে উলিপুর উপজেলাকে বঞ্চিত করা হয়েছে। মঙ্গা কবলিত ও নদীবেষ্টিত উপজেলাটির শিশুরা বিভিন্ন দিক থেকে সুবিধাবঞ্চিত। এর মধ্যে অন্যতম হলো বাল্য বিবাহ,মাদক প্রবণতা ও শিশুশ্রম। সারাদেশ তথা জেলার অন্যান্য উপজেলার মত শিশুরা যদি স্কুল ফিডিং প্রোগ্রামের আওতায় না আসে, তবে আরও বেশি শিশু ঝরে পড়ার সমূহ সম্ভাবনা রয়েছে। তাই শিশুদের বিদ্যালয়মুখী করে এবং পড়ালেখায় উৎসাহি করতে উপজেলাটি স্কুল ফিডিং প্রকল্পের অন্তর্ভুক্ত করার জোর দাবি জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর