1. admin@dailybanglanewstv.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
উত্তরা তুরাগে গ্রীন কস্টম সোয়েটার কারখানায় তালা, সাবেক ডিআইজির বিরুদ্ধে হয়রানির অভিযোগ* আশুলিয়ার বাইসাইদে ফেব্রিকা গার্মেন্টসের বিরুদ্ধে অবৈধভাবে জমি দখলের অভিযোগ, হুমকির অভিযোগে থানায় জিডি* তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী চাঁন মিয়া বেপারীর একমাত্র মেয়ে তাসমিম সুলতানা ওড়িয়ার জন্মদিন আজ* ত্রিশালে ৪০ লাখ টাকার ভারতীয় কম্বলসহ কার্গো জব্দ, গ্রেপ্তার ২ সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে এমপি এস এম জাহাঙ্গীর ময়মনসিংহের ফুলপুরে মরহুম সুজউদ্দিন সুজা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* উত্তরার তুরাগে জমি দখল ও স্থাপনা ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগে ভুক্তভোগী মর্তুজার সংবাদ সম্মেলন বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল আয়োজিত সি-ক্যাটাগরি ফার্মেসি কোর্সের ৬৪তম ব্যাচের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত, প্রধান অতিথি ঢাকা-১৮ আসনের এমপি এস এম জাহাঙ্গীর হোসেন*

ময়মনসিংহে পুলিশের অভিযানে নারীসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : সোমবার, ৩০ জুন, ২০২৫
  • ৫৮ বার পঠিত

ময়মনসিংহে পুলিশের অভিযানে নারীসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

ময়মনসিংহ নগরীর ১৮ নম্বর ওয়ার্ডের পাটগুদাম ব্রিজ মোড় সংলগ্ন হাজী কাশেম আলী কলেজের পেছনে বস্তি এলাকায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার হয়েছে কুখ্যাত মাদক ব্যবসায়ী চক্রের তিন সদস্য। অভিযানে নেতৃত্ব দেন সদ্য যোগদানকৃত সাহসী অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শিবিরুল ইসলাম।

গত রবিবার ( ২৯ জুন ২০২৫) রাতে কোতোয়ালি মডেল থানার ওসি শিবিরুল ইসলাম পুলিশের একটি চৌকস দল নিয়ে বস্তি ও আশপাশের এলাকায় ঘেরাও তল্লাশি অভিযান চালান। অভিযানে গ্রেপ্তার করা হয় সোবহানার মেয়ে সুরমার সহোদর বোন সোবহানা, ভাই রুমন এবং সহযোগী রিতিককে। অভিযানের সময় কুখ্যাত মাদক ব্যবসায়ী সুরমা, তার স্বামী লিটন, সুজন, দীপু, তানিয়া, রিনা ও সুবর্ণা পালিয়ে যেতে সক্ষম হয়।

উল্লেখ্য, এই সংঘবদ্ধ মাদক চক্র দীর্ঘদিন ধরে ওই এলাকায় প্রকাশ্যে ইয়াবা, গাঁজা সহ বিভিন্ন মাদকদ্রব্য বিক্রি করে আসছিল। তাদের বিরুদ্ধে রয়েছে একাধিক মাদক মামলা, যা বর্তমানে আদালতে বিচারাধীন। এলাকাবাসীর অভিযোগ, অর্থ ও নিজস্ব মাস্তান বাহিনীর জোরে তারা এতদিন ধরাছোঁয়ার বাইরে ছিল।

স্থানীয়দের দাবি, প্রায়ই এই চক্রের বিরুদ্ধে পত্রপত্রিকায় সংবাদ প্রকাশ হলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এমনকি সাংবাদিকদেরও হুমকি হত্যার দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে।

অবশেষে ওসি শিবিরুল ইসলামের নেতৃত্বে পরিচালিত এই সফল অভিযান এলাকাবাসীর মাঝে স্বস্তি এনে দিয়েছে। তারা আশা করছেন, নিয়মিত পুলিশি তৎপরতা বজায় থাকলে এ ধরনের মাদকচক্র সম্পূর্ণভাবে নির্মূল করা সম্ভব হবে।

স্থানীয় সচেতন মহল ওসির এই সাহসীকতাকে শুভেচ্ছা জানিয়েছে এবং ঘন ঘন অভিযান চালানোর জন্য সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি আহ্বান করেন

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর