1. admin@dailybanglanewstv.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
উত্তরা তুরাগে গ্রীন কস্টম সোয়েটার কারখানায় তালা, সাবেক ডিআইজির বিরুদ্ধে হয়রানির অভিযোগ* আশুলিয়ার বাইসাইদে ফেব্রিকা গার্মেন্টসের বিরুদ্ধে অবৈধভাবে জমি দখলের অভিযোগ, হুমকির অভিযোগে থানায় জিডি* তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী চাঁন মিয়া বেপারীর একমাত্র মেয়ে তাসমিম সুলতানা ওড়িয়ার জন্মদিন আজ* ত্রিশালে ৪০ লাখ টাকার ভারতীয় কম্বলসহ কার্গো জব্দ, গ্রেপ্তার ২ সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে এমপি এস এম জাহাঙ্গীর ময়মনসিংহের ফুলপুরে মরহুম সুজউদ্দিন সুজা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* উত্তরার তুরাগে জমি দখল ও স্থাপনা ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগে ভুক্তভোগী মর্তুজার সংবাদ সম্মেলন বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল আয়োজিত সি-ক্যাটাগরি ফার্মেসি কোর্সের ৬৪তম ব্যাচের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত, প্রধান অতিথি ঢাকা-১৮ আসনের এমপি এস এম জাহাঙ্গীর হোসেন*

ময়মনসিংহে ডিভোর্স স্ত্রীকে হত্যা করে, স্বামীর আত্মহত্যা

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫
  • ৩৩৪ বার পঠিত

ময়মনসিংহে ডিভোর্স স্ত্রীকে
হত্যা করে, স্বামীর আত্মহত্যা

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

ময়মনসিংহ নগরীর গোলকিবাড়ি এলাকায় দাম্পত্য কলহের জেরে প্রবাসফেরত স্বামীর হাতে সাবেক স্ত্রী খুন হওয়ার পর ঘটেছে চাঞ্চল্যকর আত্মহত্যার ঘটনা। মঙ্গলবার (১ জুলাই ২০২৫) ভোরে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, ভোর আনুমানিক ৫টা থেকে ৬টার মধ্যে প্রবাসী মোঃ রাকিবুল করিম রাকিব (৫০) বোরকা পরে কাজের মেয়ে সেজে তার ডিভোর্সী স্ত্রী রওশন আক্তারের (৪২) ভাড়া বাসায় ঢোকেন। এরপর ধারালো ছুরি দিয়ে তাকে কুপিয়ে হত্যা করেন। হত্যাকাণ্ডের পর রাকিব নিজেই আত্মহত্যা করেন।

নিহত রওশন আক্তারের বাড়ি নেত্রকোনার রাজুর বাজার এলাকায় এবং রাকিবুল করিমের বাড়ি ময়মনসিংহ নগরীর সানকিপাড়া এলাকায়। রওশন ডিভোর্সের পর দুই মেয়েকে নিয়ে গোলকিবাড়ি এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। তার বড় মেয়ে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে এবং ছোট মেয়ে ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণিতে পড়াশোনা করছে।

খবর পেয়ে কোতোয়ালি মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুইটি মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

পুলিশ বলছে, প্রাথমিকভাবে এটি পারিবারিক কলহ থেকে সংঘটিত হত্যাকাণ্ড বলেই ধারণা করা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর