1. admin@dailybanglanewstv.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
উত্তরা তুরাগে গ্রীন কস্টম সোয়েটার কারখানায় তালা, সাবেক ডিআইজির বিরুদ্ধে হয়রানির অভিযোগ* আশুলিয়ার বাইসাইদে ফেব্রিকা গার্মেন্টসের বিরুদ্ধে অবৈধভাবে জমি দখলের অভিযোগ, হুমকির অভিযোগে থানায় জিডি* তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী চাঁন মিয়া বেপারীর একমাত্র মেয়ে তাসমিম সুলতানা ওড়িয়ার জন্মদিন আজ* ত্রিশালে ৪০ লাখ টাকার ভারতীয় কম্বলসহ কার্গো জব্দ, গ্রেপ্তার ২ সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে এমপি এস এম জাহাঙ্গীর ময়মনসিংহের ফুলপুরে মরহুম সুজউদ্দিন সুজা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* উত্তরার তুরাগে জমি দখল ও স্থাপনা ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগে ভুক্তভোগী মর্তুজার সংবাদ সম্মেলন বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল আয়োজিত সি-ক্যাটাগরি ফার্মেসি কোর্সের ৬৪তম ব্যাচের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত, প্রধান অতিথি ঢাকা-১৮ আসনের এমপি এস এম জাহাঙ্গীর হোসেন*

ময়মনসিংহের তারাকান্দায় পুলিশ সেফটি ট্যাংক থেকে অর্ধগলিত অজ্ঞাত মহিলার মরদেহ উদ্ধার

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫
  • ১২৭ বার পঠিত

ময়মনসিংহের তারাকান্দায় পুলিশ সেফটি ট্যাংক থেকে অর্ধগলিত অজ্ঞাত মহিলার মরদেহ উদ্ধার

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি

ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় সেফটি ট্যাংক থেকে অর্ধগলিত অজ্ঞাত এক মহিলার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ ৩ জুলাই বৃহস্পতিবার দুপুরে উপজেলার কাকনী ইউনিয়নের দাদরা গ্রামে এ অর্ধ গলিত অজ্ঞাত এক মহিলার লাশ উদ্ধার করেছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মোতালেবের বাড়ির পাশে নির্মিত একটি বাথরুমের সেফটি ট্যাংক থেকে মরদেহের দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। স্থানীয়রা বিষয়টি জানতে পেয়ে স্থানীয় থানা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অর্ধগলিত অবস্থায় নারীর মরদেহটি উদ্ধার করে।

তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টিপু সুলতান জানান, নিহত নারীর নাম-পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, কয়েক দিন আগে তাকে হত্যা করে লাশটি এখানে গুম করা হয়েছে। তার পরনে ছিল সেলোয়ার কামিজ। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ বিষয়ে থানায় অপমৃত্যুর মামলা প্রক্রিয়া দিন বলে জানিয়েছে পুলিশের এই কর্মকর্তা।এই ঘটনায় এলাকা চাঞ্চল্যর সৃষ্টি হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর