1. admin@dailybanglanewstv.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫৩ নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক মোঃ আব্দুল আলীকে ঘিরে ভোটারদের আগ্রহ ঢাকা-১৮ আসনে এ বিনামূল্যে “আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন” কার্যক্রমের উদ্বোধন মহিলা ও শিশুদের অগ্রাধিকার, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু এই ১ম ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান ক্রিয়া সংসদের কোকো তুরাগ থানা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা ‎৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

ভালুকায় ভাড়াটিয়া পরিবারের শিশুর মরদেহ উদ্ধার

আবুল কালাম আজাদ ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ জুলাই, ২০২৫
  • ৫৭ বার পঠিত

ভালুকায় ভাড়াটিয়া পরিবারের শিশুর মরদেহ উদ্ধার

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি

ময়মনসিংহের ভালুকায় মোঃ মোশারফ হোসেন (৮) নামের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (০২ জুলাই ২০২৫) রাতে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের লবণকোঠা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মোশারফ গাইবান্ধার মাস্টারপাড়ার মোঃ নূরুজ্জামানের ছেলে। তার পরিবার ওই এলাকার রিয়াজ উদ্দিনের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা, ঘটনার দিন সন্ধ্যায় মোশারফকে বাসায় রেখে কাজের উদ্দেশ্যে বের হন তার বাবা-মা। রাত সাড়ে ৮টার দিকে পরিবারের এক আত্মীয়া তাদের কক্ষে গিয়ে দরজা বন্ধ পাই। ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে বিষয়টি মোশারফের বাবা নূরুজ্জামানকে জানান।

পরে নূরুজ্জামান এসে পাশের একটি ঘরের মাধ্যমে নিজ ঘরে প্রবেশ করে ছেলেকে ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় ঝুলতে দেখতে পাই। তাৎক্ষণিকভাবে শিশুটিকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি ক্লিনিকে এবং পরে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হুমায়ুন কবির জানান, শিশুটির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর