1. admin@dailybanglanewstv.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫৩ নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক মোঃ আব্দুল আলীকে ঘিরে ভোটারদের আগ্রহ ঢাকা-১৮ আসনে এ বিনামূল্যে “আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন” কার্যক্রমের উদ্বোধন মহিলা ও শিশুদের অগ্রাধিকার, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু এই ১ম ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান ক্রিয়া সংসদের কোকো তুরাগ থানা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা ‎৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

র‍্যাবের অভিযানে অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, মূলহোতা আটক

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শনিবার, ৫ জুলাই, ২০২৫
  • ৭৯ বার পঠিত

র‍্যাবের অভিযানে অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, মূলহোতা আটক

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

ময়মনসিংহের ভালুকা থেকে অপহৃত এক স্কুলছাত্রীকে উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১৪। এ সময় অপহরণ মামলার ১নং আসামি ও চক্রের মূলহোতা মোঃ আহাদকে গ্রেপ্তার করা হয়। শনিবার (০৫ জুলাই) র‍্যাব-১৪ এর একটি আভিযানিক দল গাজীপুর সদর থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।

র‍্যাব-১৪ এর কোম্পানি কমান্ডার জানান, গত ১৯ মার্চ ২০২৫ তারিখে বাদীর নাবালিকা কন্যাকে স্কুলে যাওয়া-আসার পথে অভিযুক্ত আহাদ প্রেমের প্রস্তাব দিয়ে বারবার উত্যক্ত করতো। ঘটনার দিন রাত সাড়ে আটটার দিকে ওই স্কুলছাত্রী বাড়ির সামনে হাঁটতে বের হলে আগে থেকে ওঁৎ পেতে থাকা আহাদ ও তার সহযোগীরা জোরপূর্বক তাকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।

এ ঘটনায় স্কুলছাত্রীর পিতা বাদী হয়ে ভালুকা মডেল থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন, যার নম্বর ০৪, তারিখ ০৫/০৪/২০২৫, ধারা ৭/৩০, নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০২৫)। পাশাপাশি ভিকটিমের উদ্ধার চেয়ে তিনি র‍্যাব-১৪ এর ময়মনসিংহ কার্যালয়ে লিখিত অভিযোগ দায়ের করেন।

র‍্যাব-১৪ এর সিপিএসসি ইউনিট অভিযোগের পরিপ্রেক্ষিতে ভিকটিম উদ্ধারে কার্যক্রম শুরু করে। এর ধারাবাহিকতায় র‍্যাব-১৪ এর একটি বিশেষ আভিযানিক দল সিপিএসসি, র‍্যাব-১ গাজীপুরের সহায়তায় ৫ জুলাই গাজীপুর মেট্রোপলিটন সদর থানা এলাকায় অভিযান চালায়। অভিযানে অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার করা হয় এবং অপহরণ চক্রের মূলহোতা মোঃ আহাদকে আটক করা হয়।

আটককৃত আহাদ ময়মনসিংহের ভালুকা উপজেলার ধীতপুর গ্রামের মৃত গিয়াস উদ্দিন সোনা মিয়ার ছেলে।

র‍্যাব জানিয়েছে, আটককৃতকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর