
সোহাগ মিয়া বিশেষ প্রতিনিধি মোঃ
,( ফুলপুর তারাকান্দা ) এলাকার সর্বস্তরের জনগণকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির একমাত্র যুগ্ম আহ্বায়ক তারাকান্দা উপজেলার আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান ও সমাজ সেবক মোতাহার হোসেন তালুকদার , তিনি বলেন আসুন নতুন বছরে অতীতের সব ব্যর্থতা, দুঃখ, গ্লানি পেছনে ফেলে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশনা অনুযায়ী চাঁদাবাজ,মাদক,ও সন্ত্রাস মুক্ত আগামীর সুন্দর বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে সকলে একযোগে কাজ করি।
আজকের এই দিনে জাতীয়তাবাদী আদর্শের একজন সৈনিক হিসেবে আমার বলতে হয় গত বছরের পহেলা বৈশাখ আমাদের জন্য স্বস্তিদায়ক ছিল না। কারণ স্বৈরাচারী শেখ হাসিনা ও তার দোসরদের কারণে পুরো বাংলাদেশের মানুষই নির্দিষ্ট একটি গোষ্ঠীর কাছে নাগরিক হিসাবে পরাধীন ছিল। আজ পহেলা বৈশাখ ১৪৩২ বাঙালি সংস্কৃতির এই দিনটি আজকে ভিন্নমাত্রায় স্বস্তি দেয়,কারণ আমরা এখন স্বৈরাচার মুক্ত বাংলাদেশে বসবাস করছি। মোতাহার হোসেন তালুকদার আর ও বলেন অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অনুরোধ তারা যেন অতি দ্রুত নির্বাচনের ব্যবস্থা করেন এবং আমাদের প্রত্যাশা আগামীর পহেলা বৈশাখ নির্বাচিত সরকারের অধীনে উদযাপন করবো। আমি আবার ময়মনসিংহ ২ আসনের সর্বস্তরের জনগণকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানাই শুভ নববর্ষ।।