1. admin@dailybanglanewstv.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
উত্তরা তুরাগে গ্রীন কস্টম সোয়েটার কারখানায় তালা, সাবেক ডিআইজির বিরুদ্ধে হয়রানির অভিযোগ* আশুলিয়ার বাইসাইদে ফেব্রিকা গার্মেন্টসের বিরুদ্ধে অবৈধভাবে জমি দখলের অভিযোগ, হুমকির অভিযোগে থানায় জিডি* তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী চাঁন মিয়া বেপারীর একমাত্র মেয়ে তাসমিম সুলতানা ওড়িয়ার জন্মদিন আজ* ত্রিশালে ৪০ লাখ টাকার ভারতীয় কম্বলসহ কার্গো জব্দ, গ্রেপ্তার ২ সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে এমপি এস এম জাহাঙ্গীর ময়মনসিংহের ফুলপুরে মরহুম সুজউদ্দিন সুজা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* উত্তরার তুরাগে জমি দখল ও স্থাপনা ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগে ভুক্তভোগী মর্তুজার সংবাদ সম্মেলন বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল আয়োজিত সি-ক্যাটাগরি ফার্মেসি কোর্সের ৬৪তম ব্যাচের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত, প্রধান অতিথি ঢাকা-১৮ আসনের এমপি এস এম জাহাঙ্গীর হোসেন*

এলাকাবাসীর গণপিটুনিতে যুবক নিহত

মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ৬০ বার পঠিত

এলাকাবাসীর গণপিটুনিতে যুবক নিহত

মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

 

চাঁপাইনবাবগঞ্জে নিজের মাকে মারধরের ঘটনায় এলাকাবাসীর গণপিটুনিতে বাবু (২৭) নামে এক যুবক নিহতের ঘটনা ঘটেছে। বুধবার (০৯ জুলাই) রাতে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রামচন্দ্রপুর হাটের বাঘাইরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

 

নিহত যুবক চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রামচন্দ্রপুর বগিপাড়ার মোহাম্মদ আলীর ছেলে বাবু।

 

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত বাবু দীর্ঘদিন যাবত মাদকাসক্ত ছিলেন এবং এ নিয়ে তার পরিবারের সাথে প্রায় পারিবারিক কলহ লেগে থাকতো। বুধবার সকালে বাবুর সাথে তার মায়ের কথা কাটাকাটির এক পর্যায়ে নিজের মাকে মারধর করেন তিনি। পরে তার মা এলাকার কয়েকজনের কাছে বিচার দেন। পরে রাত সাড়ে ৮ টার দিকে বাড়ি ফিরলে এলাকাবাসী তাকে শাসনের আদলে মারধর করে। এতেই ঘটনাস্থলেই মারা যান বাবু।

 

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং তার মরদেহ ২৫০ শয্যা বিশিষ্ঠ জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ওসি আরও বলেন, ঘটনাটি পারিবারিক। তবে যেহেতু মারধরের শিকার হয়ে বাবু মারা গেছেন এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর