1. admin@dailybanglanewstv.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫৩ নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক মোঃ আব্দুল আলীকে ঘিরে ভোটারদের আগ্রহ ঢাকা-১৮ আসনে এ বিনামূল্যে “আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন” কার্যক্রমের উদ্বোধন মহিলা ও শিশুদের অগ্রাধিকার, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু এই ১ম ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান ক্রিয়া সংসদের কোকো তুরাগ থানা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা ‎৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

সন্ধ্যাবৃষ্টির গল্প

কবি আসাদ উল্লাহ
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ৫৮ বার পঠিত

সন্ধ্যাবৃষ্টির গল্প

কবি আসাদ উল্লাহ

সন্ধ্যার বৃষ্টি ঘনিভূত হচ্ছে
টং দোকান জমে উঠেছে গায়ে লাগিয়ে গা
সাহেব, শ্রমিক, হরিজন, মলিন বালকও আছে।

বৃষ্টির গল্প থামছে না
কবিও আছেন দুজন-
চেনা নামের আড়ালে অচেনা ‘পথিক’, আরেকজন হাকিম
তারা হয়তো লিখছেন মেঘদূতের গতিপথ
অথবা পাঠ করছেন কালিদাসের নিগূঢ় প্রেম।

আকাশ নুয়ে পড়েছে আরো মুখ ভার করে
মৃত্যুর আগে যেমন নুয়ে পড়েছিলো মায়ের বিষণ্ন মুখ।

গল্প কি ভালো লাগছে সবার?
তবে চঞ্চল প্রতিটি মুখ ভাসছে সময় স্রোতে
যদিও রঙের ভিন্নতা আছে, গাঢ় নীলে চাঞ্চল্য অধিক।

একজন আকাশের দিকে তাকিয়ে দীর্ঘ নিঃশ্বাস ছাড়লেন
একজন হাতে রাখা ঝাড়ুর দিকে তাকিয়ে বল্লেন-
‘নিজের কপালটাই পরিষ্কার হলো নারে হরিদাস।’

বৃষ্টি থামতে থাকে অন্ধকার ছড়িয়ে
বাড়ির পথে খেলা করে মেঘপ্লাবন জ্যোৎস্নার নিমজ্জন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর