1. admin@dailybanglanewstv.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
উত্তরা তুরাগে গ্রীন কস্টম সোয়েটার কারখানায় তালা, সাবেক ডিআইজির বিরুদ্ধে হয়রানির অভিযোগ* আশুলিয়ার বাইসাইদে ফেব্রিকা গার্মেন্টসের বিরুদ্ধে অবৈধভাবে জমি দখলের অভিযোগ, হুমকির অভিযোগে থানায় জিডি* তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী চাঁন মিয়া বেপারীর একমাত্র মেয়ে তাসমিম সুলতানা ওড়িয়ার জন্মদিন আজ* ত্রিশালে ৪০ লাখ টাকার ভারতীয় কম্বলসহ কার্গো জব্দ, গ্রেপ্তার ২ সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে এমপি এস এম জাহাঙ্গীর ময়মনসিংহের ফুলপুরে মরহুম সুজউদ্দিন সুজা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* উত্তরার তুরাগে জমি দখল ও স্থাপনা ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগে ভুক্তভোগী মর্তুজার সংবাদ সম্মেলন বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল আয়োজিত সি-ক্যাটাগরি ফার্মেসি কোর্সের ৬৪তম ব্যাচের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত, প্রধান অতিথি ঢাকা-১৮ আসনের এমপি এস এম জাহাঙ্গীর হোসেন*

ভালুকায় র‍্যাব-১৪ এর অভিযানে ২৬০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ৬০ বার পঠিত

ভালুকায় র‍্যাব-১৪ এর অভিযানে ২৬০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

ময়মনসিংহ জেলার ভালুকা থানা এলাকায় অভিযান চালিয়ে ২৬০ গ্রাম হেরোইনসহ একজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪, ময়মনসিংহ-এর সিপিএসসি কোম্পানির একটি আভিযানিক দল।

র‍্যাব সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ( ১০ জুলাই ২০২৫) ভোর সাড়ে ৫টার দিকে ভালুকা বাজার বাসস্ট্যান্ড সংলগ্ন “বায়তুল ফালাহ্ জামে মসজিদ” এর সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে চেকপোস্ট স্থাপন করে র‌্যাব সদস্যরা। এ সময় সন্দেহভাজন মোঃ জুয়েল রানা (৩৫), পিতা- মৃত নুরুল ইসলাম, সাং- নয়াগোলা উত্তর ভবানীপুর, থানা- চাপাইনবাবগঞ্জ সদর, জেলা- চাপাইনবাবগঞ্জ-কে তল্লাশি চালিয়ে আটক করা হয়।

তল্লাশিকালে তার কাছ থেকে ২৬০ (দুইশত ষাট) গ্রাম হেরোইন উদ্ধার করা হয়, যার বাজারমূল্য আনুমানিক ২৬ লক্ষ টাকা বলে জানিয়েছে র‌্যাব।

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে ময়মনসিংহ জেলার ভালুকা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়, দেশের মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর